ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাঙ্গলকোটে ছয়শত ইয়াবা বড়িসহ যুবক আটক ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৪ দলে শিরোপা জিতল মেসির বড় ছেলে ধর্ষন থেকে বাঁচতে প্রতবিন্ধী যুবককে হত্যা দাবী নারীর শহীদ হাদী হত্যার বিচার চেয়ে আলোচিত পাগলা মসজিদের দানবক্সে চিঠি কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি প্রার্থীর ইয়াবা সেবনের ছবি ভাইরাল নিষিদ্ধ আ. লীগের অপশক্তির বিরুদ্ধে নাঙ্গলকোট উপজেলা ছাত্রদলের বিক্ষোভ তিন মেয়েসহ সেই মায়ের দাফন সম্পন্ন: মা-বোনদের হারিয়ে নিঃস্ব সিফাত তুচ্ছ ঘটনায় বোনের হাতে ভাই খুন ইয়াবা বড়িসহ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ যুবক নিহত অপমান সইতে না পেরে যুবদল নেতার লালসার শিকার সেই নারীর আত্মহত্যা: লাশ উদ্ধার বিদ্যুৎ না থাকায় বাইরে বসেছিলেন, ডাকাতের হামলায় আহত এসিল্যান্ড কুমিল্লায় কাভার্ডভ্যানের গোপন বক্স থেকে ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক-৫ সড়কে ডাকাতদের হামলা: প্রানে রক্ষা পেলেন লাকসাম থানার ওসিসহ একদল পুলিশ ভারতে বিজেপি নেতাসহ তিনজনকে জ্যান্ত পুড়িয়ে হত্যা যুদ্ধবিধ্বস্ত ইরাকের রূপকথার নায়ক আয়মেন হুসেইন সেই ছাত্রশিবির নেতা ডিবি হেফাজতে নাঙ্গলকোটে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ সমাবেশ নাঙ্গলকোটের ঢালুয়ায় মাদক বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত জাল সনদে চাকুরী: শতকোটি টাকার মালিক সাবরেজিস্টার

নাঙ্গলকোটে প্রবাসীর দোকান ভাঙচুর লুটপাট থানায় অভিযোগ

    • প্রকাশের সময় : Feb 15, 2026 ইং
নাঙ্গলকোটে প্রবাসীর দোকান ভাঙচুর লুটপাট থানায় অভিযোগ ছবির ক্যাপশন: ভাংচুরকৃত দোকান
তোফায়েল হোসেন মজুমদারঃ কুমিল্লার নাঙ্গলকোটে দাবীকৃত চাঁদা না দেয়ায় প্রকাশ্যে আবদুল কাইয়ূম নামে এক প্রবাসীর দোকানঘর ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ পাওয়া গেছে  গত বৃহস্পতিবার উপজেলার মৌকরা চৌরাস্তার মৌড় এলাকায় হাজী লকিয়ত উল্লাহ টাওয়ারের সীমা এন্টার প্রাইজে এই ভাঙচুরের ঘটনা ঘটে। 

খবর পেয়ে সেনাবাহীনির সদস্যরা ঘটনাস্থলে গেলে  লুটপাটকারীরা পালিয়ে যায়। এঘটনায় প্রবাসীর স্ত্রী পারুল বেগম কান্নাজড়িত কন্ঠে প্রশাসনের নিকট চাঁদাবাজ মানিক মিয়াসহ তার ছেলেদের বিচার দাবী করেন।  

প্রবাসী আবদুল কাইয়ূম অভিযোগ করে বলেন, মৌকরা মৌড় এলাকায় আমার একটি মার্কেট রয়েছে। সেখোনে রেস্টুরেন্ট, হোটেল, ভাড়াটিয়া ও আমার বস্ত্র বিতানের একটি শো রুম আছে। ৫ আগস্টের পর মৌকরা গ্রামের মানিক ও তার ছেলেরা ফোনের মাধ্যমে আমার কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবী করে। পরে আমি তাদের দাবীকৃত টাকা দেইনি। 

এরকিছুদিন পর আমি বাড়ী গেলে তারা আবার ৬ লাখ টাকা দাবী করে। এরপরও তাদেরকে আমি কোন টাকা দেইনি। টাকা না দেয়ায় তারা আমার ছেলেকে গুম করেছিলো। এঘটনায় আমি সেনাবাহীনির সহযোগীতায় আমার ছেলেকে উদ্ধার করি এবং আমি তাদের বিরুদ্ধে চাঁদাবাজীর মামলা করেছি। মামলা চলমান অবস্থায় তারা আমার দোকান ভাঙচুর, মালামাল লুট ও সিসি ক্যমরাসহ আসবাবপত্র তছনছ করে দেয়।
 
এ বিষয়ে প্রবাসীর স্ত্রী পারুল বেগম কান্না জড়িত কন্ঠে বলেন, মানিক মিয়া, তার ছেলে বাবু, রানা ও রাফিসহ প্রায় ২০-৩০ জনের একটি গ্রুপ নির্বাচনের দিন বিকেলে ভোটচলা অবস্থায় আমাদের দোকান ভাঙচুর করে মালামাল নিয়ে গেছে। এতে প্রায় নগদ টাকাসহ ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। আমি তাদের বিচার চাই। কেন তারা বার বার এ ধরনের কাজ করতেছে আমাদের উপর। 

অভিযুক্ত বিএনপি নেতা মানিক মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি বিএনপির প্রোগ্রামে আছি বলে লাইন কেটে দেয়।
 
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : সাঈদুল ইসলাম

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইয়াবা বড়িসহ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক

ইয়াবা বড়িসহ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক

ad300
×
রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
News Image

নাঙ্গলকোটে প্রবাসীর দোকান ভাঙচুর লুটপাট থানায় অভিযোগ

বিস্তারিত কমেন্টে...