ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাঙ্গলকোটে ছয়শত ইয়াবা বড়িসহ যুবক আটক ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৪ দলে শিরোপা জিতল মেসির বড় ছেলে ধর্ষন থেকে বাঁচতে প্রতবিন্ধী যুবককে হত্যা দাবী নারীর শহীদ হাদী হত্যার বিচার চেয়ে আলোচিত পাগলা মসজিদের দানবক্সে চিঠি কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি প্রার্থীর ইয়াবা সেবনের ছবি ভাইরাল নিষিদ্ধ আ. লীগের অপশক্তির বিরুদ্ধে নাঙ্গলকোট উপজেলা ছাত্রদলের বিক্ষোভ তিন মেয়েসহ সেই মায়ের দাফন সম্পন্ন: মা-বোনদের হারিয়ে নিঃস্ব সিফাত তুচ্ছ ঘটনায় বোনের হাতে ভাই খুন ইয়াবা বড়িসহ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ যুবক নিহত অপমান সইতে না পেরে যুবদল নেতার লালসার শিকার সেই নারীর আত্মহত্যা: লাশ উদ্ধার বিদ্যুৎ না থাকায় বাইরে বসেছিলেন, ডাকাতের হামলায় আহত এসিল্যান্ড কুমিল্লায় কাভার্ডভ্যানের গোপন বক্স থেকে ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক-৫ সড়কে ডাকাতদের হামলা: প্রানে রক্ষা পেলেন লাকসাম থানার ওসিসহ একদল পুলিশ ভারতে বিজেপি নেতাসহ তিনজনকে জ্যান্ত পুড়িয়ে হত্যা যুদ্ধবিধ্বস্ত ইরাকের রূপকথার নায়ক আয়মেন হুসেইন সেই ছাত্রশিবির নেতা ডিবি হেফাজতে নাঙ্গলকোটে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ সমাবেশ নাঙ্গলকোটের ঢালুয়ায় মাদক বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত জাল সনদে চাকুরী: শতকোটি টাকার মালিক সাবরেজিস্টার

নির্বাচনি অফিস পুড়িয়ে দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের

    • প্রকাশের সময় : Jan 19, 2026 ইং
নির্বাচনি অফিস পুড়িয়ে দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ছবির ক্যাপশন: ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। ফাইল ফটো
কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াতের তিনটি নির্বাচনি অফিস ও একটি মাদ্রাসার বাসে দুর্বৃত্তদের দ্বারা আগুন ও ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে দলটির প্রার্থী ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। আজ সোমবার (১৯ জানুয়ারি) এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, গত রোববার (১৮ জানুয়ারি) রাতে কুমিল্লার চৌদ্দগ্রামের কালিকাপুর ইউনিয়নের সমেশপুর মোসলেম মার্কেটে জামায়াতের নির্বাচনি অফিস, শুভপুর ইউনিয়নের গাছবাড়িয়া গ্রামের তেলিপুকুর পাড়ে জামায়াতের নির্বাচনি কার্যালয় ও দোকানে এবং বাতিসা ইউনিয়নের নানকরা আয়েশা ছিদ্দিকা (রা.) মহিলা মাদ্রাসার একটি বাসে পেট্রোল ঢেলে আগুন দেয় দুষ্কৃতকারীরা। আমি এই সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

ডা. তাহের আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পেশিশক্তির মহড়া দিতে এবং সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট অনুষ্ঠানকে বাধাগ্রস্ত, ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরির হীনউদ্দেশ্যে এমন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে অবিলম্বে সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করতে হবে।

ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, জামায়াত সুষ্ঠু পরিবেশে নাগরিকদের ভোটাধিকার নিশ্চিতে বদ্ধপরিকর। কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড দেশের নির্বাচনি যাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না। এই সঙ্গে সাধারণ নাগরিকদের আর্থিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পদ ধ্বংস করা রাষ্ট্রের স্থিতিশীলতাকে ধ্বংস ও নির্বাচন বানচাল করা, তথা প্রভাবিত করার গভীর ষড়যন্ত্র। এমন কর্মকাণ্ডকে রুখে দিতে দোষীদের বিচারের আওতায় আনতে প্রশাসন ও নির্বাচন কমিশনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি।

নিউজটি আপডেট করেছেন : সাঈদুল ইসলাম

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

ad300
×
সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
News Image

নির্বাচনি অফিস পুড়িয়ে দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের

বিস্তারিত কমেন্টে...