ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেই বৃদ্ধার মরদেহ উদ্ধারের ঘটনা তদন্তে হাইকোর্টে রিট নাঙ্গলকোটে ক্রীড়া শিক্ষকদের সাথে সংসদ সদস্যের মতবিনিময় অবহেলায় মায়ের মৃত্যু : যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার নাঙ্গলকোটে ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষঢ়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন গরিব মানুষের ন্যায্য অধিকার তাকে বুঝিয়ে দিতে হবে নাঙ্গলকোটে আওয়ামী লীগের সেক্রেটারি আটক কুমিল্লায় সাঁতরে নদী পার হতে গিয়ে নিখোঁজ: ১৮ ঘন্টা পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার ডাকাতিয়ায় ডুবে নিহত হওয়া শিহাবের জানাযায় সাংসদ মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় শিশুকে ডেকে নিয়ে যৌন নিপীড়ন: ইউপি সদস্যের সহায়তায় পলায়ন কুমিল্লার নাঙ্গলকোটে এসএসসি পরীক্ষায় ভুল প্রশ্ন পত্রে পরীক্ষা শঙ্কায় রয়েছেন শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধা ভাতা জালিয়াতি: ভুয়া হিসাব খুলে তোলা হয় ৬৬ লাখ ৭৫ হাজার টাকা এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল নিল ইরান কাতারে হামলায় সামর্থ্যের ‘ক্ষুদ্র অংশ’ ব্যবহার করেছি: আরাঘচি ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের তেল শোধনাগারে অগ্নিকাণ্ড যুদ্ধে হারবে না ইরান, ভারতের উচিত বন্ধুর পাশে থাকা: সাবেক ‘র’ প্রধান কাতারের সর্ববৃহৎ শিল্পাঞ্চলে ইরানের হামলা, বহু ক্ষয়ক্ষতি দাউদকান্দিতে মেশিনে ওড়না পেঁচিয়ে এক নারীর মৃত্যু রাতের আধাঁরে সরকারী জমির মাটি লুটে নিলেন যুবদল নেতা নিজ ঘরেই ঝুলছিলো মা-মেয়ে

দায়িত্বে অবহেলার অভিযোগে ছাত্রদলের ১৫ নেতাকে অব্যাহতি

    • প্রকাশের সময় : Jan 20, 2026 ইং
দায়িত্বে অবহেলার অভিযোগে ছাত্রদলের ১৫ নেতাকে অব্যাহতি ছবির ক্যাপশন: জাতীয়তাবাদী ছাত্রদলের লোগো। ছবি- ওয়ান টিভি বিডি গ্রাফিক্স

সাংগঠনিক দায়িত্ব অবহেলার অভিযোগে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের ২ যুগ্ম আহবায়ক ও ১৩ সদস্যসহ মোট ১৫ জনকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি এবং ৩ জন সদস্যকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই নির্দেশনা অনুমোদন করেছেন।

পদ থেকে অব্যাহতিপ্রাপ্তরা হলেন ঢাকা কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইয়ামিন রহমান, হান্নান মিয়া এবং সদস্যরা হলেন বুলবুল আহমেদ, হাসিব চৌধুরী, রাতিকুল ইসলাম, আরিফুল বাবু, শাওন খন্দকার, সাজ্জিদ হোসেন, রাশিকুল ইসলাম সাহিল, মঞ্জুরুল ইসলাম সুজন, সজীব মিয়া, মোহাম্মদ রিয়াদ আহাম্মেদ, মাসুদ রানা অনিক, তনয় শরীফ ও আশরাফুল ইসলাম অশ্রু।

পৃথক বিজ্ঞপ্তিতে কলেজ শাখা ছাত্রদলের সদস্য কাজী সালমান রহমান, রানা মোঃ সোহেল, মিরাজ হোসেনকে দায়িত্বশীল পদে আসীন থেকে দায়িত্বে অবহেলার অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ২৪ ঘন্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়।

ঢাকা কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান বলেন, আমাদের সাংগঠনের কিছু ক্রাইটেরিয়া আছে, সাংগঠনিক কিছু কর্ম আছে, কাজ আছে এগুলা বাস্তবায়ন যে করে সে সংগঠনের কর্মী হয়। তবে আমারদের এই কমিটিতে অন্তর্ভুক্ত অনেকেই দীর্ঘদিন যাবত অনুপস্থিত। তাদেরকে বারবার বলার পরও সংগঠনের সাথে কোন যোগাযোগ ছিল না। তারা ধারাবাহিকভাবে বিভিন্ন ক্যাম্পাস কেন্দ্রিক প্রোগ্রামগুলোতে অনুপস্থিত ছিলো।

তিনি বলেন, অন্যদিকে আমাদের অসংখ্য কর্মী আছে যারা ক্যাম্পাসে রেগুলার হিসেবে আছে, কাজ করছে এবং তারা বিভিন্ন পদের জন্য আবেদন করে রাখছে অলরেডি সিভি জমা দিয়েছে। আমরা তাদেরকে ইনক্লুড করব। কিন্তু যারা একদম নিষ্ক্রিয় টোটালি সংগঠনের সাথে কোন প্রকার সম্পর্ক নেই তাদের জন্য সংগঠনের নানা সমস্যায় পড়তে পারে। এই কারণে সাময়িকভাবে তাদের পদ স্থগিত করা হয়েছে। তারা যদি আবার ধারাবাহিক কার্যক্রমে সক্রিয় হয় এবং সংগঠনের রুলস মেনে চলে তাহলে আমরা তাদেরকে আবার সংগঠনের নেব।


নিউজটি আপডেট করেছেন : সাঈদুল ইসলাম

কমেন্ট বক্স
অবহেলায় মায়ের মৃত্যু : যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্

অবহেলায় মায়ের মৃত্যু : যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্

ad300
×
মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
News Image

দায়িত্বে অবহেলার অভিযোগে ছাত্রদলের ১৫ নেতাকে অব্যাহতি

বিস্তারিত কমেন্টে...