বাঞ্ছারামপুর উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌসী আরা আজ বুধবার সকাল ৭:০০টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানা যায়, গত সোমবার মাইগ্রেনজনিত সমস্যায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমার পৈতৃক বাড়ি ঢাকার যাত্রাবাড়ী থানার শেখদী এলাকায় এবং শ্বশুরবাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার খানেবাড়ি এলাকায়।
তার মৃত্যুতে প্রশাসনসহ সর্বস্তরের মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।