
বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুর রহিম ইয়াবাসহ বাঙ্গরাবাজার থানার পুলিশের হাতে আটক। সোমবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করে বাঙ্গরা বাজার থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লার মুরাদনগর বাঙ্গরা বাজার থানাধীন আকবপুর গ্রাম এলাকা হইতে বাঙ্গরা বাজার থানা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসবে অদ্য অভিযান করা কালীন এস.আই সরোয়ার হোসেন, এ.এস.আই আল আমিন, এ.এস.আই নাজির হোসাইনের নের্তৃত্বে একদল পুলিশ অভিযান চালিযে তাকে আটক করে।
আজ বাঙ্গরা বাজার থানাধীন ২নং আকুবপুর ইউপিস্থ ৮নং ওয়ার্ড আকুবপুর ইউনিয়ন আন্দিকোট গ্রামে হইতে পীর কামিশপুর গ্রামে যাওয়ার পাকা রাস্তার জনৈক আরিফ খানের দোকানের সামনে হইতে ২০ পিস ইয়াবা বড়িসহ আব্দুর রহিমকে গ্রেফতার করে বাঙ্গরা বাজার থানা পুলিশ।
ধৃত রহিম ব্রাক্ষণবাড়ীয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা রূপসদী ইউনিয়ন আশরাফপুর সরকার বাড়ীর মোঃ লিল মিয়া সরকারের ছেলে। সে উত্তর বাঙ্গরা (চেয়ারম্যান প্লাজার উত্তর পাশে, ইকবাল মিয়ার বাড়ীতে ভাড়া থাকেন। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।