নিষিদ্ধ আওয়ামী লীগের অপশক্তি, সন্ত্রাসী কার্যক্রম ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে উপজেলা ছাত্রদলের নেতা-কর্মীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।
সোমবার (২৩ জুন) দুপুরে মিছিলে অংশ নিয়ে নাঙ্গলকোট উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদ জানান এবং গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবি উত্থাপন করেন।