ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেই বৃদ্ধার মরদেহ উদ্ধারের ঘটনা তদন্তে হাইকোর্টে রিট নাঙ্গলকোটে ক্রীড়া শিক্ষকদের সাথে সংসদ সদস্যের মতবিনিময় অবহেলায় মায়ের মৃত্যু : যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার নাঙ্গলকোটে ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষঢ়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন গরিব মানুষের ন্যায্য অধিকার তাকে বুঝিয়ে দিতে হবে নাঙ্গলকোটে আওয়ামী লীগের সেক্রেটারি আটক কুমিল্লায় সাঁতরে নদী পার হতে গিয়ে নিখোঁজ: ১৮ ঘন্টা পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার ডাকাতিয়ায় ডুবে নিহত হওয়া শিহাবের জানাযায় সাংসদ মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় শিশুকে ডেকে নিয়ে যৌন নিপীড়ন: ইউপি সদস্যের সহায়তায় পলায়ন কুমিল্লার নাঙ্গলকোটে এসএসসি পরীক্ষায় ভুল প্রশ্ন পত্রে পরীক্ষা শঙ্কায় রয়েছেন শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধা ভাতা জালিয়াতি: ভুয়া হিসাব খুলে তোলা হয় ৬৬ লাখ ৭৫ হাজার টাকা এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল নিল ইরান কাতারে হামলায় সামর্থ্যের ‘ক্ষুদ্র অংশ’ ব্যবহার করেছি: আরাঘচি ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের তেল শোধনাগারে অগ্নিকাণ্ড যুদ্ধে হারবে না ইরান, ভারতের উচিত বন্ধুর পাশে থাকা: সাবেক ‘র’ প্রধান কাতারের সর্ববৃহৎ শিল্পাঞ্চলে ইরানের হামলা, বহু ক্ষয়ক্ষতি দাউদকান্দিতে মেশিনে ওড়না পেঁচিয়ে এক নারীর মৃত্যু রাতের আধাঁরে সরকারী জমির মাটি লুটে নিলেন যুবদল নেতা নিজ ঘরেই ঝুলছিলো মা-মেয়ে

হাজতখানায় স্বপরিবারে ভুঁড়িভোজ দুই আ.লীগ নেতার! ভিডিও ভাইরাল

    • প্রকাশের সময় : Jan 20, 2026 ইং
হাজতখানায় স্বপরিবারে ভুঁড়িভোজ দুই আ.লীগ নেতার! ভিডিও ভাইরাল ছবির ক্যাপশন: হাজতখানার ভেতরে আওয়ামী লীগ নেতার সপরিবারে ভুঁড়িভোজ। ছবি- ফেসবুক থেকে নেয়া

নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অত্যন্ত সংবেদনশীল এলাকা হিসেবে পরিচিত হাজতখানার ভেতরে দুই শীর্ষ আওয়ামী লীগ নেতার সপরিবারে ভুঁড়িভোজের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ও সমালোচনার সৃষ্টি হয়েছে।


সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে নারী হাজতখানার ভেতরে দায়িত্বপ্রাপ্ত পুলিশের সহযোগিতায় এ ঘটনা ঘটে।


জানা গেছে, কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছাইফ উদ্দিন আহমদ হত্যা-বিস্ফোরকসহ বিভিন্ন মামলার আসামি হয়ে নোয়াখালী জেলা কারাগারে রয়েছেন।


সম্প্রতি জেলখানায় দুই নেতার কথাবার্তার পর কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা আজম পাশা চৌধুরী রুমেলের মেয়ে ফালিহা আজম চৌধুরী অর্থিকে হাতিয়া আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ছাইফ উদ্দিন আহমদের ছেলে ছাইম উদ্দিন সাকিবের সঙ্গে গত ৩০ ডিসেম্বর পারিবারিকভাবে বিয়ে দেন।


পরে গত সোমবার (১৯ জানুয়ারি) দুই নেতাকে মামলায় হাজিরা করার জন্য আদালতে নিলে পুলিশের উপস্থিতিতে তাদের পরিবারের সদস্যরা হাজতখানার মধ্যে বেয়াইখানার আয়োজন করেন।


এ সময় নারী আসামিদের জন্য সংরক্ষিক ওই হাজতে আজম পাশা রুমেলের স্ত্রী খোদেজা আক্তার সুমি, মেয়ে ফালিহা আজম চৌধুরী অর্থি এবং অ্যাডভোকেট ছাইফ উদ্দিন আহমদের ছেলে ছাইম উদ্দিন সাকিবসহ আরও এক যুবক উপস্থিত ছিলেন।


আদালত সূত্রে জানা গেছে, আজম পাশা চৌধুরী রুমেলের বিরুদ্ধে কোম্পানীগঞ্জের ইসলামী ছাত্রশিবিরের সাত কর্মীকে গুলি করে হত্যাসহ বিভিন্ন থানায় আরও একাধিক মামলা চলমান। অন্যদিকে অ্যাডভোকেট ছাইফ উদ্দিন আহমদের বিরুদ্ধে হাতিয়া, চরজব্বর ও কবিরহাট থানায় বিস্ফোরকসহ পাঁচটি মামলা রয়েছে।


মঙ্গলবার (২০ জানুয়ারি) দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা গণমাধ্যমকে জানান, ওই কক্ষটি পোশাক পরিবর্তন, খাওয়া, নামাজসহ নারী আসামিদের বাচ্চাদের দুগ্ধপানের জন্য ব্যবহৃত হয়।


আদালতের নথি অনুযায়ী, ঘটনার দিন সোমবার  পুলিশের সহকারী শহর উপ-পরিদর্শক (এটিএসআই) জাহেদুল ইসলামের নেতৃত্বে ওই হাজতখানার দায়িত্বে ছিলেন সহকারী শহর উপ-পরিদর্শক (এটিএসআই) কবির আহম্মদ ভুইয়া, কনস্টেবল বিল্লাল হোসেন (নম্বর ৬৩৬), মো. হাসান (৩৪০) ও সাইফুল ইসলাম (২২০)।


এ বিষয়ে এটিএসআই জাহেদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, চিফ জুড়িসিয়াল ও জজ আদালতের দুই হাজতখানায় দায়িত্বপ্রাপ্তদের ডিউটি বণ্টন করে আমি ওইসময় আদালতের কাজে ওপরে ছিলাম। এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত।


এদিকে এ ঘটনা জানার পর সবাইকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছি জানিয়ে আদালতের পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) মো. সারওয়ার আলম বলেন, ভবিষ্যতে যাতে এ ধরনের কোনো অনিয়ম আদালত পাড়ায় না হয়, সেজন্য কঠোরভাবে সবাইকে সতর্ক করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : সাঈদুল ইসলাম

কমেন্ট বক্স
ভোট কেনার সময় জামায়াতের নায়েবে আমির আটক, দুই দিনের কারাদণ

ভোট কেনার সময় জামায়াতের নায়েবে আমির আটক, দুই দিনের কারাদণ

ad300
×
মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
News Image

হাজতখানায় স্বপরিবারে ভুঁড়িভোজ দুই আ.লীগ নেতার! ভিডিও ভাইরাল

বিস্তারিত কমেন্টে...