ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাঙ্গলকোটে ছয়শত ইয়াবা বড়িসহ যুবক আটক ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৪ দলে শিরোপা জিতল মেসির বড় ছেলে ধর্ষন থেকে বাঁচতে প্রতবিন্ধী যুবককে হত্যা দাবী নারীর শহীদ হাদী হত্যার বিচার চেয়ে আলোচিত পাগলা মসজিদের দানবক্সে চিঠি কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি প্রার্থীর ইয়াবা সেবনের ছবি ভাইরাল নিষিদ্ধ আ. লীগের অপশক্তির বিরুদ্ধে নাঙ্গলকোট উপজেলা ছাত্রদলের বিক্ষোভ তিন মেয়েসহ সেই মায়ের দাফন সম্পন্ন: মা-বোনদের হারিয়ে নিঃস্ব সিফাত তুচ্ছ ঘটনায় বোনের হাতে ভাই খুন ইয়াবা বড়িসহ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ যুবক নিহত অপমান সইতে না পেরে যুবদল নেতার লালসার শিকার সেই নারীর আত্মহত্যা: লাশ উদ্ধার বিদ্যুৎ না থাকায় বাইরে বসেছিলেন, ডাকাতের হামলায় আহত এসিল্যান্ড কুমিল্লায় কাভার্ডভ্যানের গোপন বক্স থেকে ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক-৫ সড়কে ডাকাতদের হামলা: প্রানে রক্ষা পেলেন লাকসাম থানার ওসিসহ একদল পুলিশ ভারতে বিজেপি নেতাসহ তিনজনকে জ্যান্ত পুড়িয়ে হত্যা যুদ্ধবিধ্বস্ত ইরাকের রূপকথার নায়ক আয়মেন হুসেইন সেই ছাত্রশিবির নেতা ডিবি হেফাজতে নাঙ্গলকোটে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ সমাবেশ নাঙ্গলকোটের ঢালুয়ায় মাদক বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত জাল সনদে চাকুরী: শতকোটি টাকার মালিক সাবরেজিস্টার

বিয়ের মঞ্চে হাদী হত্যার বিচার চাইলেন নবদম্পতি

    • প্রকাশের সময় : Feb 7, 2026 ইং
বিয়ের মঞ্চে হাদী হত্যার বিচার চাইলেন নবদম্পতি ছবির ক্যাপশন: বিয়ের মঞ্চে হাদী হত্যার বিচার দাবীতে নবদম্পতি

অনলাইন ডেস্ক: বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় বিয়ে মানেই আনন্দ, উৎসব ও ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়ের শুরু। তবে নারায়ণগঞ্জে জাতীয় ছাত্র শক্তির এক নেতার বিয়ের অনুষ্ঠানে সেই প্রচলিত ধারণা ভেঙে পরিণত হয় ন্যায়বিচারের দাবির এক ব্যতিক্রমী মঞ্চে।

আনন্দঘন পরিবেশে আয়োজনের মাঝেই উঠে আসে রাষ্ট্রীয় ব্যর্থতার বিরুদ্ধে প্রতিবাদ এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের মাধ্যমে গঠিত নতুন সরকারের প্রতি একটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার জোরালো আহ্বান।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের একটি কমিউনিটি সেন্টারে জাতীয় ছাত্র শক্তি নারায়ণগঞ্জ মহানগরের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ওমর ফারুকের বিয়ের অনুষ্ঠানে বহুল আলোচিত ওসমান হাদী হত্যাকাণ্ডের বিচারের দাবি উঠে আসে।

ব্যক্তিগত জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিনে এমন দাবি উপস্থিত অতিথিদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।

বিয়ের অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীরা উপস্থিত থাকলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে একটি প্রশ্ন— হাদী হত্যার বিচার কবে?

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী এবং নারায়ণগঞ্জ-৪ আসনে ১১ দলীয় জোর সংরক্ষিত জোট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। তার সঙ্গে এনসিপির জেলা ও মহানগর পর্যায়ের একাধিক শীর্ষ নেতা, জাতীয় ছাত্র শক্তির নারায়ণগঞ্জ জেলার সিনিয়র যুগ্ম সদস্য সচিব সিয়াম রেজা, যুগ্ম সদস্য সচিব আব্দুল আজিজ হক, মুরাদ মাহফিজ, মহানগরের যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম ফাহিম এবং কার্যকরী সদস্য শাহরিয়ার নোমান।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জাতীয় ছাত্র শক্তি নারায়ণগঞ্জ জেলার সিনিয়র যুগ্ম সদস্য সচিব সিয়াম রেজা বলেন, “হাদী হত্যার বিচার বর্তমান সময়ের অন্যতম বড় চাওয়া। এটি কেবল একটি পরিবারের দাবি নয়, এটি প্রতিটি সচেতন মানুষের হৃদয়ের দাবি। দুঃখজনক হলেও সত্য, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই বিচারের ক্ষেত্রে ব্যর্থ হয়েছে।

তিনি আরও বলেন, “আমরা আশাবাদী, আগামী ১২ তারিখ জনগণ এমন একটি রাজনৈতিক শক্তিকে নির্বাচিত করবে, যারা হাদী হত্যার বিচার করতে সক্ষম হবে এবং জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ করবে।”

এদিকে আমন্ত্রিত অতিথিরা জানান, বিয়ের মতো ব্যক্তিগত অনুষ্ঠানে রাজনৈতিক ও সামাজিক ন্যায়বিচারের দাবি তোলা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এক ব্যতিক্রমী নজির। এটি প্রমাণ করে যে তরুণ নেতৃত্ব কেবল রাজপথ বা সভামঞ্চেই নয়, ব্যক্তিগত জীবনকেও প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহার করতে প্রস্তুত।

অনুষ্ঠানে উপস্থিত সবার দৃষ্টি যখন ন্যায়বিচারের দাবির দিকে, তখন বর ওমর ফারুক ও কনে কানিজ মাহবুবা শিফা সরাসরি তাদের অবস্থান স্পষ্ট করেন।

বর ওমর ফারুক বলেন, “আজ আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে। কিন্তু এই আনন্দের মধ্যেও আমরা ভুলতে পারি না একটি নির্মম হত্যাকাণ্ডের কথা। হাদী হত্যার বিচার না হলে সমাজে ন্যায়বিচারের বার্তা পৌঁছাবে না।

কনে কানিজ মাহবুবা শিফা বলেন, “একটি নতুন পরিবার গড়ার দিনে আমরা চাই একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা। হাদী হত্যার বিচার ত্রয়োদশ জাতীয় সংসদের মাধ্যমে গঠিত নতুন সরকারের প্রতি আমাদের স্পষ্ট দাবি—হাদী হত্যার দ্রুত, সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।


নিউজটি আপডেট করেছেন : সাঈদুল ইসলাম

কমেন্ট বক্স
ভয় দেখিয়ে গণজোয়ার থামানো যাবে না: হাসনাত আব্দুল্লাহ

ভয় দেখিয়ে গণজোয়ার থামানো যাবে না: হাসনাত আব্দুল্লাহ

ad300
×
শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
News Image

বিয়ের মঞ্চে হাদী হত্যার বিচার চাইলেন নবদম্পতি

বিস্তারিত কমেন্টে...