ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাঙ্গলকোটে ছয়শত ইয়াবা বড়িসহ যুবক আটক ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৪ দলে শিরোপা জিতল মেসির বড় ছেলে ধর্ষন থেকে বাঁচতে প্রতবিন্ধী যুবককে হত্যা দাবী নারীর শহীদ হাদী হত্যার বিচার চেয়ে আলোচিত পাগলা মসজিদের দানবক্সে চিঠি কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি প্রার্থীর ইয়াবা সেবনের ছবি ভাইরাল নিষিদ্ধ আ. লীগের অপশক্তির বিরুদ্ধে নাঙ্গলকোট উপজেলা ছাত্রদলের বিক্ষোভ তিন মেয়েসহ সেই মায়ের দাফন সম্পন্ন: মা-বোনদের হারিয়ে নিঃস্ব সিফাত তুচ্ছ ঘটনায় বোনের হাতে ভাই খুন ইয়াবা বড়িসহ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ যুবক নিহত অপমান সইতে না পেরে যুবদল নেতার লালসার শিকার সেই নারীর আত্মহত্যা: লাশ উদ্ধার বিদ্যুৎ না থাকায় বাইরে বসেছিলেন, ডাকাতের হামলায় আহত এসিল্যান্ড কুমিল্লায় কাভার্ডভ্যানের গোপন বক্স থেকে ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক-৫ সড়কে ডাকাতদের হামলা: প্রানে রক্ষা পেলেন লাকসাম থানার ওসিসহ একদল পুলিশ ভারতে বিজেপি নেতাসহ তিনজনকে জ্যান্ত পুড়িয়ে হত্যা যুদ্ধবিধ্বস্ত ইরাকের রূপকথার নায়ক আয়মেন হুসেইন সেই ছাত্রশিবির নেতা ডিবি হেফাজতে নাঙ্গলকোটে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ সমাবেশ নাঙ্গলকোটের ঢালুয়ায় মাদক বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত জাল সনদে চাকুরী: শতকোটি টাকার মালিক সাবরেজিস্টার

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৬৭ ‘সন্ত্রাসী’ নিহত

    • প্রকাশের সময় : Jan 31, 2026 ইং
পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৬৭ ‘সন্ত্রাসী’ নিহত ছবির ক্যাপশন: বেলুচিস্তানের কুতেলা এলাকায় বিস্ফোরণস্থলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

অনলাইন ডেস্ক: 

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ভয়াবহ সংঘর্ষে অন্তত ৬৭ জন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন। আজ শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিভির বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির ইংরেজি সংবাদমাধ্যম ডন।

আজ শনিবার সকালে নিরাপত্তা সূত্র জানিয়েছে, ‘ফিতনা-আল-হিন্দুস্তান’ বেলুচিস্তানের অন্তত ১২টি স্থানে সমন্বিত হামলার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে নিরাপত্তা বাহিনী। তবে সময়োচিত ও কার্যকর পদক্ষেপের কারণে সব হামলাই প্রতিহত করা সম্ভব হয়েছে। এতে নিরাপত্তা বাহিনী ও পুলিশের ১০ সদস্য নিহত হয়েছেন। 

ডন বলছে, পাকিস্তান রাষ্ট্রীয়ভাবে বেলুচিস্তানভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে ‘ফিতনা-আল-হিন্দুস্তান' নামে অভিহিত করছে। এর মাধ্যমে পাকিস্তানে সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টিতে ভারতের কথিত ভূমিকার বিষয়টিও তুলে ধরা হচ্ছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় কর্তৃপক্ষ। 

সূত্রগুলো আরও জানায়, গোয়াদারে সন্ত্রাসীরা এক বেলুচ শ্রমিকের পরিবারের পাঁচ সদস্যকে হত্যা করেছে। নিহতদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছে।

রাষ্ট্রীয় বেতার সংস্থা রেডিও পাকিস্তান নিরাপত্তা সূত্রের বরাতে জানায়, বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযান ও সংঘর্ষ এখনো চলমান রয়েছে। এসব অভিযানের ফলে আরও সন্ত্রাসী হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে।

এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি জানান, গত দুই দিনে প্রদেশটির বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনী মোট ৭০ জন সন্ত্রাসীকে হত্যা করেছে।

তিনি আরও লেখেন, ‘আজ সকালে নিজেদের মনোবল চাঙা করার চেষ্টায় ‘ফিতনা-আল-হিন্দুস্তানে’র সন্ত্রাসীরা একাধিক স্থানে হামলার চেষ্টা চালায়। তবে বেলুচিস্তান পুলিশের সাহসী সদস্য ও এফসির (ফ্রন্টিয়ার কর্পস) বীর সদস্যরা যৌথভাবে এসব হামলা প্রতিহত করছেন এবং এখন পর্যন্ত আরও ৩৭ সন্ত্রাসীকে হত্যা করেছেন।’

এসব হামলার পর কুয়েটা, সিবি ও চামান অঞ্চলে মোবাইল ফোন সেবা চালু থাকলেও মোবাইল ডাটা সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। 


নিউজটি আপডেট করেছেন : সাঈদুল ইসলাম

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তুচ্ছ ঘটনায় বোনের হাতে ভাই খুন

তুচ্ছ ঘটনায় বোনের হাতে ভাই খুন

ad300
×
শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
News Image

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৬৭ ‘সন্ত্রাসী’ নিহত

বিস্তারিত কমেন্টে...