ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন বঙ্গভবনের দরবার হলে শপথের অপেক্ষায় নতুন মন্ত্রীরা নতুন মন্ত্রী হচ্ছেন মঈন খান, পার্থ, সাচিং প্রু ও শামীম কায়সার; আজই শপথ জবি বাংলা বিভাগের অ‍্যালামনাই অ‍্যাসোসিয়েশন গঠিত : আহ্বায়ক শামসুদ্দিন দিদার ও সদস্য সচিব মিজানুর নাঙ্গলকোটে ছয়শত ইয়াবা বড়িসহ যুবক আটক ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৪ দলে শিরোপা জিতল মেসির বড় ছেলে ধর্ষন থেকে বাঁচতে প্রতবিন্ধী যুবককে হত্যা দাবী নারীর শহীদ হাদী হত্যার বিচার চেয়ে আলোচিত পাগলা মসজিদের দানবক্সে চিঠি কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি প্রার্থীর ইয়াবা সেবনের ছবি ভাইরাল নিষিদ্ধ আ. লীগের অপশক্তির বিরুদ্ধে নাঙ্গলকোট উপজেলা ছাত্রদলের বিক্ষোভ তিন মেয়েসহ সেই মায়ের দাফন সম্পন্ন: মা-বোনদের হারিয়ে নিঃস্ব সিফাত তুচ্ছ ঘটনায় বোনের হাতে ভাই খুন ইয়াবা বড়িসহ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ যুবক নিহত অপমান সইতে না পেরে যুবদল নেতার লালসার শিকার সেই নারীর আত্মহত্যা: লাশ উদ্ধার বিদ্যুৎ না থাকায় বাইরে বসেছিলেন, ডাকাতের হামলায় আহত এসিল্যান্ড কুমিল্লায় কাভার্ডভ্যানের গোপন বক্স থেকে ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক-৫ সড়কে ডাকাতদের হামলা: প্রানে রক্ষা পেলেন লাকসাম থানার ওসিসহ একদল পুলিশ ভারতে বিজেপি নেতাসহ তিনজনকে জ্যান্ত পুড়িয়ে হত্যা যুদ্ধবিধ্বস্ত ইরাকের রূপকথার নায়ক আয়মেন হুসেইন

হাসনাত আবদুল্লাহর নির্বাচনী তহবিলে বন্ধুরাই দিলেন ১৪ লাখ টাকা

    • প্রকাশের সময় : Jan 31, 2026 ইং
হাসনাত আবদুল্লাহর নির্বাচনী তহবিলে বন্ধুরাই দিলেন ১৪ লাখ টাকা ছবির ক্যাপশন: পুনর্মিলনী অনুষ্ঠানে বন্ধুদের পক্ষ থেকে তহবিল সংগ্রহ করছেন হাসনাত আবদুল্লাহ

অনলাইন ডেস্ক: কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী লড়াইয়ে পাশে দাঁড়িয়েছেন তার সহপাঠীরা। শনিবার দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ২০১৪ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠানে বন্ধুদের পক্ষ থেকে তার নির্বাচনী তহবিলে ১৪ লাখ টাকা উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিপন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুস সবুর, জামাল মোহাম্মদ কবির, জসিম উদ্দিন, প্রাক্তণ শিক্ষার্থী সরকার সাকিব, আহম্মেদ শুভ, মুহতাদির যারিফ সিক্তসহ বিভিন্ন স্কুলের ২০১৪ ব্যাচের শিক্ষার্থীরা।

সহপাঠীদের উপহার হাতে পেয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, রাজনীতিতে মতাদর্শের ভিন্নতা থাকা স্বাভাবিক, কিন্তু ব্যক্তি হিসেবে তার স্বচ্ছতা ও জবাবদিহিতার বিষয়ে তিনি কোনো আপস করবেন না। তিনি বলেন, ‘দিনশেষে আমি যে রাজনীতিই করি না কেন, সবাই হয়তো একমত হবেন না। তবে স্বচ্ছতা ও স্পষ্টতার প্রশ্নে আপনারা আমাকে সবসময় পরিষ্কার অবস্থানে পাবেন।’

দেবিদ্বারের মাটিতে বেড়ে ওঠার অভিজ্ঞতা ভাগ করে নিয়ে  এনসিপির এনসিপির এই নেতা জানান, এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে মানুষের প্রতিটি সমস্যা সম্পর্কে তিনি অবগত। শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে আমূল পরিবর্তন আনার প্রত্যয় ব্যক্ত করে হাসনাত বলেন, দেবিদ্বারকে দেওয়ার মতো তার অনেক কিছু আছে, তবে সেজন্য দলমতের ঊর্ধ্বে উঠে সামাজিক ঐক্যের প্রয়োজন।


নিউজটি আপডেট করেছেন : সাঈদুল ইসলাম

কমেন্ট বক্স
মুরাদনগরে জামায়াতের নির্বাচন গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

মুরাদনগরে জামায়াতের নির্বাচন গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

ad300
×
শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
News Image

হাসনাত আবদুল্লাহর নির্বাচনী তহবিলে বন্ধুরাই দিলেন ১৪ লাখ টাকা

বিস্তারিত কমেন্টে...