ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন বঙ্গভবনের দরবার হলে শপথের অপেক্ষায় নতুন মন্ত্রীরা নতুন মন্ত্রী হচ্ছেন মঈন খান, পার্থ, সাচিং প্রু ও শামীম কায়সার; আজই শপথ জবি বাংলা বিভাগের অ‍্যালামনাই অ‍্যাসোসিয়েশন গঠিত : আহ্বায়ক শামসুদ্দিন দিদার ও সদস্য সচিব মিজানুর নাঙ্গলকোটে ছয়শত ইয়াবা বড়িসহ যুবক আটক ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৪ দলে শিরোপা জিতল মেসির বড় ছেলে ধর্ষন থেকে বাঁচতে প্রতবিন্ধী যুবককে হত্যা দাবী নারীর শহীদ হাদী হত্যার বিচার চেয়ে আলোচিত পাগলা মসজিদের দানবক্সে চিঠি কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি প্রার্থীর ইয়াবা সেবনের ছবি ভাইরাল নিষিদ্ধ আ. লীগের অপশক্তির বিরুদ্ধে নাঙ্গলকোট উপজেলা ছাত্রদলের বিক্ষোভ তিন মেয়েসহ সেই মায়ের দাফন সম্পন্ন: মা-বোনদের হারিয়ে নিঃস্ব সিফাত তুচ্ছ ঘটনায় বোনের হাতে ভাই খুন ইয়াবা বড়িসহ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ যুবক নিহত অপমান সইতে না পেরে যুবদল নেতার লালসার শিকার সেই নারীর আত্মহত্যা: লাশ উদ্ধার বিদ্যুৎ না থাকায় বাইরে বসেছিলেন, ডাকাতের হামলায় আহত এসিল্যান্ড কুমিল্লায় কাভার্ডভ্যানের গোপন বক্স থেকে ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক-৫ সড়কে ডাকাতদের হামলা: প্রানে রক্ষা পেলেন লাকসাম থানার ওসিসহ একদল পুলিশ ভারতে বিজেপি নেতাসহ তিনজনকে জ্যান্ত পুড়িয়ে হত্যা যুদ্ধবিধ্বস্ত ইরাকের রূপকথার নায়ক আয়মেন হুসেইন

নাঙ্গলকোটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ নিহত ২

    • প্রকাশের সময় : Jan 16, 2026 ইং
নাঙ্গলকোটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ নিহত ২ ছবির ক্যাপশন: নিহত সালেহ আহমেদ ও দেলোয়ার হোসেন নয়ন (বাম থেকে)। ছবি: সংগৃহীত

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলিয়ারা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের ব্যাপক সংঘর্ষ হয়। এতে দুইজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় আরো কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতারে চিকিৎসাধীন রয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারী) দুপুর সাড়ে বারোটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, ওই গ্রামের মৃত সালামত উল্লাহর ছেলে ও বক্সগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য সালেহ আহমেদ এবং তার ভাতিজা আবুল খায়েরের ছেলে দেলোয়ার হোসেন নয়ন। তারা দুজনেই ব্রুনাই প্রবাসী বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায় আলীয়ারা গ্রামে আবুল খায়ের মেম্বার গ্রুপ এবং সালেহ আহম্মদ মেম্বার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার সাড়ে বারোটার দিকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষের সময় দেলোয়ার হোসেন নয়ন ও ইউপি সদস্য ছালে আহাম্মদ ঘটনাস্থলেই নিহত হন।

সংঘর্ষে গুরুতর আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার পর থেকে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় এর আগেও গত বছরের ৩ আগস্ট একই দুই পক্ষের সংঘর্ষে আলাউদ্দিন নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হন। ওই ঘটনার জেরে গ্রামে এক পক্ষ অপর পক্ষের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। এতে বেশ কয়েকটি পরিবারের সদস্য দীর্ঘদিন এলাকা ছেড়ে বাইরে অবস্থান করতে বাধ্য হন।


নিউজটি আপডেট করেছেন : সাঈদুল ইসলাম

কমেন্ট বক্স
রাতের আধাঁরে সরকারী জমির মাটি লুটে নিলেন যুবদল নেতা

রাতের আধাঁরে সরকারী জমির মাটি লুটে নিলেন যুবদল নেতা

ad300
×
শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
News Image

নাঙ্গলকোটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ নিহত ২

বিস্তারিত কমেন্টে...