ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন বঙ্গভবনের দরবার হলে শপথের অপেক্ষায় নতুন মন্ত্রীরা নতুন মন্ত্রী হচ্ছেন মঈন খান, পার্থ, সাচিং প্রু ও শামীম কায়সার; আজই শপথ জবি বাংলা বিভাগের অ‍্যালামনাই অ‍্যাসোসিয়েশন গঠিত : আহ্বায়ক শামসুদ্দিন দিদার ও সদস্য সচিব মিজানুর নাঙ্গলকোটে ছয়শত ইয়াবা বড়িসহ যুবক আটক ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৪ দলে শিরোপা জিতল মেসির বড় ছেলে ধর্ষন থেকে বাঁচতে প্রতবিন্ধী যুবককে হত্যা দাবী নারীর শহীদ হাদী হত্যার বিচার চেয়ে আলোচিত পাগলা মসজিদের দানবক্সে চিঠি কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি প্রার্থীর ইয়াবা সেবনের ছবি ভাইরাল নিষিদ্ধ আ. লীগের অপশক্তির বিরুদ্ধে নাঙ্গলকোট উপজেলা ছাত্রদলের বিক্ষোভ তিন মেয়েসহ সেই মায়ের দাফন সম্পন্ন: মা-বোনদের হারিয়ে নিঃস্ব সিফাত তুচ্ছ ঘটনায় বোনের হাতে ভাই খুন ইয়াবা বড়িসহ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ যুবক নিহত অপমান সইতে না পেরে যুবদল নেতার লালসার শিকার সেই নারীর আত্মহত্যা: লাশ উদ্ধার বিদ্যুৎ না থাকায় বাইরে বসেছিলেন, ডাকাতের হামলায় আহত এসিল্যান্ড কুমিল্লায় কাভার্ডভ্যানের গোপন বক্স থেকে ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক-৫ সড়কে ডাকাতদের হামলা: প্রানে রক্ষা পেলেন লাকসাম থানার ওসিসহ একদল পুলিশ ভারতে বিজেপি নেতাসহ তিনজনকে জ্যান্ত পুড়িয়ে হত্যা যুদ্ধবিধ্বস্ত ইরাকের রূপকথার নায়ক আয়মেন হুসেইন

প্রকাশ্যে ক্ষমা না চাইলে ক্যান্টনমেন্টে খালিদুজ্জামানকে অবাঞ্ছিত ঘোষণার দাবি

    • প্রকাশের সময় : Feb 3, 2026 ইং
প্রকাশ্যে ক্ষমা না চাইলে ক্যান্টনমেন্টে খালিদুজ্জামানকে অবাঞ্ছিত ঘোষণার দাবি ছবির ক্যাপশন: সংগৃহীত

ক্যান্টনমেন্ট এলাকায় অস্ত্রসহ প্রবেশের চেষ্টাকালে দায়িত্বরত নিরাপত্তা সদস্যদের সঙ্গে ঢাকা-১৭ আসনের জামায়াতের প্রার্থী স ম খালিদুজ্জামানের আচরণের প্রতিবাদ জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন।

সেই সঙ্গে এমন আচরণ ও মন্তব্যের জন্য আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা না চাইলে এই প্রার্থীকে ক্যান্টনমেন্টে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছে সংগঠনটি। 

সংগঠনটির প্রেসিডেন্ট লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ খান সাইফের (অব.) প্রেরিত এক বার্তায় বলা হয়, এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছে যে, একটি রাজনৈতিক দলের ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রার্থী খালিদুজ্জামান ক্যান্টনমেন্ট এলাকায় অস্ত্রসহ প্রবেশের চেষ্টা করেছেন। 

ওই প্রার্থী ক্যান্টনমেন্টে প্রবেশকালে দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা সদস্যদের দ্বারা অস্ত্রসহ প্রবেশে বাধাপ্রাপ্ত হলে তিনি অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন এবং সেনা সদস্যদের উদ্দেশে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করেন।এ ধরনের বক্তব্য ও আচরণ সামরিক বাহিনীর মনোবল, মর্যাদা এবং রাষ্ট্রীয় শৃঙ্খলার ওপর সরাসরি আঘাত। এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। 

এতে বলা হয়, এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন স্পষ্টভাবে বলতে চায়, রাজনৈতিক পরিচয় কখনোই কাউকে সংবিধান ও আইনের ঊর্ধ্বে অবস্থান দেওয়ার লাইসেন্স দেয় না। ক্যান্টনমেন্ট কোনো রাজনৈতিক প্রভাব বিস্তারের জায়গা নয়; এটি একটি সংবেদনশীল রাষ্ট্রীয় নিরাপত্তা এলাকা। 

এতে আরও বলা হয়, ওই প্রার্থী যদি প্রকাশ্যে তার আচরণের জন্য নিঃশর্ত ক্ষমা না চান এবং ভবিষ্যতে এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ ও অবমাননাকর আচরণ বন্ধের সুস্পষ্ট অঙ্গীকার না করেন, তাহলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে ক্যান্টনমেন্টে ‘পিএনজি (পারসোনা নন গ্রাটা)’ ঘোষণা করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। রাষ্ট্রের আইন, সামরিক বাহিনীর মর্যাদা ও জাতীয় নিরাপত্তার প্রশ্নে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন কোনো আপস করবে না। 


নিউজটি আপডেট করেছেন : সাঈদুল ইসলাম

কমেন্ট বক্স
নাঙ্গলকোটে ক্রীড়া শিক্ষকদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়

নাঙ্গলকোটে ক্রীড়া শিক্ষকদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়

ad300
×
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
News Image

প্রকাশ্যে ক্ষমা না চাইলে ক্যান্টনমেন্টে খালিদুজ্জামানকে অবাঞ্ছিত ঘোষণার দাবি

বিস্তারিত কমেন্টে...