ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাঙ্গলকোটে ছয়শত ইয়াবা বড়িসহ যুবক আটক ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৪ দলে শিরোপা জিতল মেসির বড় ছেলে ধর্ষন থেকে বাঁচতে প্রতবিন্ধী যুবককে হত্যা দাবী নারীর শহীদ হাদী হত্যার বিচার চেয়ে আলোচিত পাগলা মসজিদের দানবক্সে চিঠি কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি প্রার্থীর ইয়াবা সেবনের ছবি ভাইরাল নিষিদ্ধ আ. লীগের অপশক্তির বিরুদ্ধে নাঙ্গলকোট উপজেলা ছাত্রদলের বিক্ষোভ তিন মেয়েসহ সেই মায়ের দাফন সম্পন্ন: মা-বোনদের হারিয়ে নিঃস্ব সিফাত তুচ্ছ ঘটনায় বোনের হাতে ভাই খুন ইয়াবা বড়িসহ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ যুবক নিহত অপমান সইতে না পেরে যুবদল নেতার লালসার শিকার সেই নারীর আত্মহত্যা: লাশ উদ্ধার বিদ্যুৎ না থাকায় বাইরে বসেছিলেন, ডাকাতের হামলায় আহত এসিল্যান্ড কুমিল্লায় কাভার্ডভ্যানের গোপন বক্স থেকে ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক-৫ সড়কে ডাকাতদের হামলা: প্রানে রক্ষা পেলেন লাকসাম থানার ওসিসহ একদল পুলিশ ভারতে বিজেপি নেতাসহ তিনজনকে জ্যান্ত পুড়িয়ে হত্যা যুদ্ধবিধ্বস্ত ইরাকের রূপকথার নায়ক আয়মেন হুসেইন সেই ছাত্রশিবির নেতা ডিবি হেফাজতে নাঙ্গলকোটে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ সমাবেশ নাঙ্গলকোটের ঢালুয়ায় মাদক বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত জাল সনদে চাকুরী: শতকোটি টাকার মালিক সাবরেজিস্টার

ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান

    • প্রকাশের সময় : Mar 19, 2026 ইং
ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ছবির ক্যাপশন:

ডেস্ক রিপোর্টঃ ইরানের আকাশসীমায় অভিযান চালানোর সময় দেশটির প্রতিরক্ষা বাহিনীর গোলার আঘাতে একটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। আঘাতপ্রাপ্ত হওয়ার পর অত্যাধুনিক এই স্টিলথ ফাইটার জেটটি মধ্যপ্রাচ্যে অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে জরুরি অবতরণ করতে বাধ্য হয়।

সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স জানিয়েছেন, পঞ্চম প্রজন্মের এই যুদ্ধবিমানটি ইরানের ওপর একটি যুদ্ধকালীন মিশনে নিয়োজিত ছিল। ওই সময় পরিস্থিতির শিকার হয়ে বিমানটি জরুরি অবতরণ করে।

হকিন্স আরও জানান, বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং বর্তমানে পুরো ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

সেন্টকম মুখপাত্র বলেন, বিমনাটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে এবং পাইলট বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছেন। আমরা এই ঘটনাটি খতিয়ে দেখছি।

গত ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া এই যুদ্ধে এই প্রথম ইরানের পক্ষ থেকে কোনও মার্কিন যুদ্ধবিমানে আঘাত হানার খবর পাওয়া গেলো। বর্তমানে এই যুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরাইল উভয় পক্ষই এফ-৩৫ যুদ্ধবিমান ব্যবহার করছে। এগুলোর প্রতিটির নির্মাণ ব্যয় ১০০ মিলিয়ন (১০ কোটি) ডলারের বেশি।

মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা যখন ইরান বিরোধী অভিযানে ব্যাপক সাফল্যের দাবি করে আসছেন, ঠিক তখনই এই জরুরি অবতরণের খবরটি সামনে এলো। বৃহস্পতিবার সকালেও মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ দাবি করেছিলেন যে, যুক্তরাষ্ট্র নির্ণায়ক জয় পাচ্ছে এবং ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ‘মাটির সঙ্গে মিশিয়ে’ দেওয়া হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : সাঈদুল ইসলাম

কমেন্ট বক্স
×
বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
News Image

ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান

বিস্তারিত কমেন্টে...