ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লাকসামে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল তাজমীন হত্যাকাণ্ড: এবার আলোচনায় কক্সবাজারের রাজু চৌধুরী লাকসাম প্রসেক্লাবের আয়োজনে চার উপজেলার ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কারাগারে গলায় খাবার আটকে প্রাণ গেল হাজতির মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন বঙ্গভবনের দরবার হলে শপথের অপেক্ষায় নতুন মন্ত্রীরা নতুন মন্ত্রী হচ্ছেন মঈন খান, পার্থ, সাচিং প্রু ও শামীম কায়সার; আজই শপথ জবি বাংলা বিভাগের অ‍্যালামনাই অ‍্যাসোসিয়েশন গঠিত : আহ্বায়ক শামসুদ্দিন দিদার ও সদস্য সচিব মিজানুর নাঙ্গলকোটে ছয়শত ইয়াবা বড়িসহ যুবক আটক ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৪ দলে শিরোপা জিতল মেসির বড় ছেলে ধর্ষন থেকে বাঁচতে প্রতবিন্ধী যুবককে হত্যা দাবী নারীর শহীদ হাদী হত্যার বিচার চেয়ে আলোচিত পাগলা মসজিদের দানবক্সে চিঠি কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি প্রার্থীর ইয়াবা সেবনের ছবি ভাইরাল নিষিদ্ধ আ. লীগের অপশক্তির বিরুদ্ধে নাঙ্গলকোট উপজেলা ছাত্রদলের বিক্ষোভ তিন মেয়েসহ সেই মায়ের দাফন সম্পন্ন: মা-বোনদের হারিয়ে নিঃস্ব সিফাত তুচ্ছ ঘটনায় বোনের হাতে ভাই খুন ইয়াবা বড়িসহ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ যুবক নিহত অপমান সইতে না পেরে যুবদল নেতার লালসার শিকার সেই নারীর আত্মহত্যা: লাশ উদ্ধার বিদ্যুৎ না থাকায় বাইরে বসেছিলেন, ডাকাতের হামলায় আহত এসিল্যান্ড

লাকসামে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল

    • প্রকাশের সময় : Oct 19, 2026 ইং
লাকসামে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল ছবির ক্যাপশন: কুমিল্লার লাকসাম উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল। ছবি-লাকসাম প্রতিনিধি।

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার লাকসামে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উপজেলা, পৌরসভা এবং কলেজের নবগঠিত পুর্ণাঙ্গ কমিটি ঘোষিত হওয়ায় আনন্দ মিছিল করেছে। সোমবার (১৯ অক্টোবর) নবগঠিত কমিটির নেতাকর্মীদের উদ্যোগে এই আনন্দ মিছিল বের করা হয়।


দলীয় সূত্রে জানা গেছে, গত ১৪ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত লাকসাম উপজেলা ছাত্রদলের ১৫১ সদস্য বিশিষ্ট, পৌরসভার ১০১ সদস্য বিশিষ্ট এবং নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের ৬১ সদস্য বিশিষ্ট পৃথক পৃথক ভাবে পূর্ণাঙ্গ কমিটি তিনটির অনুমোদন দেন। 

 

জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটি অনুমোদিত  লাকসাম উপজেলা কমিটির সভাপতি মো. নুরুন নবী মহসিন, সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন, পৌরসভা কমিটির সভাপতি মহিন উদ্দিন মহিন, সাধারণ সম্পাদক নেওয়াজ শরীফ, নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ কমিটির সভাপতি মো. নুরুল হোসাইন এবং সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম।

 

ছাত্রদলের লাকসাম উপজেলা, পৌরসভা এবং ন ফ সরকারি কলেজের নবগঠিত কমিটির উদ্যোগে অনুষ্ঠিত আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মো. মোশাররফ হোসেন মুশু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ রানা বেলাল, সদস্যসচিব নুরে আলম এবং পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আলী হায়দার মামুনসহ ছাত্রদলের উপজেলা, পৌরসভা এবং নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজে নবগঠিত কমিটির নেতৃবৃন্দসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

 

লাকসাম উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদল নবগঠিত কমিটির সভাপতি মো. নুরুন নবী মহসিন, পৌরসভা কমিটির সভাপতি মহিন উদ্দিন মহিন এবং ন ফ সরকারি কলেজের সভাপতি মো. নুরুল হোসাইন জানান, নতুন নেতৃত্বের মাধ্যমে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং তৃণমূলপর্যায়ে দলকে শক্তিশালী করার লক্ষ্যে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

 

তাঁরা বলেন, কুমিল্লা- ৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের জাতীয় সংসদ সদস্য শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালামের নেতৃত্বে লাকসামে জাতীয়তাবাদী ছাত্রদল আরো সুসংগঠিত এবং শক্তিশালী হবে।


নিউজটি আপডেট করেছেন : সাঈদুল ইসলাম

কমেন্ট বক্স
গরম পানিতে ঝলসে শিশুর মৃত্যু

গরম পানিতে ঝলসে শিশুর মৃত্যু

ad300
×
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
News Image

লাকসামে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল

বিস্তারিত কমেন্টে...