ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন বঙ্গভবনের দরবার হলে শপথের অপেক্ষায় নতুন মন্ত্রীরা নতুন মন্ত্রী হচ্ছেন মঈন খান, পার্থ, সাচিং প্রু ও শামীম কায়সার; আজই শপথ জবি বাংলা বিভাগের অ‍্যালামনাই অ‍্যাসোসিয়েশন গঠিত : আহ্বায়ক শামসুদ্দিন দিদার ও সদস্য সচিব মিজানুর নাঙ্গলকোটে ছয়শত ইয়াবা বড়িসহ যুবক আটক ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৪ দলে শিরোপা জিতল মেসির বড় ছেলে ধর্ষন থেকে বাঁচতে প্রতবিন্ধী যুবককে হত্যা দাবী নারীর শহীদ হাদী হত্যার বিচার চেয়ে আলোচিত পাগলা মসজিদের দানবক্সে চিঠি কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি প্রার্থীর ইয়াবা সেবনের ছবি ভাইরাল নিষিদ্ধ আ. লীগের অপশক্তির বিরুদ্ধে নাঙ্গলকোট উপজেলা ছাত্রদলের বিক্ষোভ তিন মেয়েসহ সেই মায়ের দাফন সম্পন্ন: মা-বোনদের হারিয়ে নিঃস্ব সিফাত তুচ্ছ ঘটনায় বোনের হাতে ভাই খুন ইয়াবা বড়িসহ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ যুবক নিহত অপমান সইতে না পেরে যুবদল নেতার লালসার শিকার সেই নারীর আত্মহত্যা: লাশ উদ্ধার বিদ্যুৎ না থাকায় বাইরে বসেছিলেন, ডাকাতের হামলায় আহত এসিল্যান্ড কুমিল্লায় কাভার্ডভ্যানের গোপন বক্স থেকে ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক-৫ সড়কে ডাকাতদের হামলা: প্রানে রক্ষা পেলেন লাকসাম থানার ওসিসহ একদল পুলিশ ভারতে বিজেপি নেতাসহ তিনজনকে জ্যান্ত পুড়িয়ে হত্যা যুদ্ধবিধ্বস্ত ইরাকের রূপকথার নায়ক আয়মেন হুসেইন

কুমিল্লায় শিশু হত্যার অভিযোগে আটক-১, গণধোলাই

    • প্রকাশের সময় : Jan 16, 2026 ইং
কুমিল্লায় শিশু হত্যার অভিযোগে আটক-১, গণধোলাই ছবির ক্যাপশন: নিহতের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ
কুমিল্লার মুরাদনগরে ৬ বছরের এক শিশুকে হত্যার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম নিছা মনি। সে ওই গ্রামের শরীফ মিয়ার মেয়ে। অভিযুক্ত ঘাতক রাসেল রবি মিয়ার ছেলে এবং নিহত শিশুর চাচাত ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে রাসেল শিশু নিছা মনিকে খাবারের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে বের করে একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাকে অমানুষিক নির্যাতন করা হয়। শিশুটির চিৎকার থামাতে একপর্যায়ে তার গলা চেপে ধরে হত্যা করা হয়। পরে হাত-পা ও মুখ বেঁধে বাড়ির পাশেই পরিত্যক্ত একটি সেপটিক ট্যাংকের ভেতরে মরদেহ ফেলে দেয় ঘাতক।

শিশুটি নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় রাসেলও তাদের সঙ্গে শিশুটিকে খোঁজার ভান করে এবং এলাকায় মাইকিং করার পরামর্শ দেয়। তবে তার আচরণ সন্দেহজনক মনে হলে এলাকাবাসী তাকে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে সে হত্যার কথা স্বীকার করে। পরে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

শিশুর দাদী ও পরিবার জানান, তাদের মধ্যে কোনো পারিবারিক বিরোধ ছিল না। নিখোঁজের প্রায় এক ঘণ্টা পর বাড়ির পাশের সেপটিক ট্যাংকের ভেতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। ট্যাংকের ঢাকনা খোলা থাকায় দ্রুত মরদেহটির সন্ধান পাওয়া যায়। তাঁরা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি দাবি করেন।  
খবর পেয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান জামিল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

জানতে চাইলে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান জামিল বলেন, শিশু নিছা মনি হত্যার ঘটনায় তারই আপন চাচাতো ভাই রাসেলকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। শিশুটির হাত-পা বাঁধা ছিলো তবে পাশবিক নির্যাতন করা হয়েছে কিনা ময়নাতদন্তের পর তা জানা যাবে। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


নিউজটি আপডেট করেছেন : সাঈদুল ইসলাম

কমেন্ট বক্স
পুলিশ অফিসারের বাড়ীতে চুরি: থানায় অভিযোগ

পুলিশ অফিসারের বাড়ীতে চুরি: থানায় অভিযোগ

ad300
×
শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
News Image

কুমিল্লায় শিশু হত্যার অভিযোগে আটক-১, গণধোলাই

বিস্তারিত কমেন্টে...