ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাঙ্গলকোটে ছয়শত ইয়াবা বড়িসহ যুবক আটক ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৪ দলে শিরোপা জিতল মেসির বড় ছেলে ধর্ষন থেকে বাঁচতে প্রতবিন্ধী যুবককে হত্যা দাবী নারীর শহীদ হাদী হত্যার বিচার চেয়ে আলোচিত পাগলা মসজিদের দানবক্সে চিঠি কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি প্রার্থীর ইয়াবা সেবনের ছবি ভাইরাল নিষিদ্ধ আ. লীগের অপশক্তির বিরুদ্ধে নাঙ্গলকোট উপজেলা ছাত্রদলের বিক্ষোভ তিন মেয়েসহ সেই মায়ের দাফন সম্পন্ন: মা-বোনদের হারিয়ে নিঃস্ব সিফাত তুচ্ছ ঘটনায় বোনের হাতে ভাই খুন ইয়াবা বড়িসহ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ যুবক নিহত অপমান সইতে না পেরে যুবদল নেতার লালসার শিকার সেই নারীর আত্মহত্যা: লাশ উদ্ধার বিদ্যুৎ না থাকায় বাইরে বসেছিলেন, ডাকাতের হামলায় আহত এসিল্যান্ড কুমিল্লায় কাভার্ডভ্যানের গোপন বক্স থেকে ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক-৫ সড়কে ডাকাতদের হামলা: প্রানে রক্ষা পেলেন লাকসাম থানার ওসিসহ একদল পুলিশ ভারতে বিজেপি নেতাসহ তিনজনকে জ্যান্ত পুড়িয়ে হত্যা যুদ্ধবিধ্বস্ত ইরাকের রূপকথার নায়ক আয়মেন হুসেইন সেই ছাত্রশিবির নেতা ডিবি হেফাজতে নাঙ্গলকোটে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ সমাবেশ নাঙ্গলকোটের ঢালুয়ায় মাদক বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত জাল সনদে চাকুরী: শতকোটি টাকার মালিক সাবরেজিস্টার

বিএনপি ও জামায়াতের অবস্থান নিয়ে যা জানা গেল

    • প্রকাশের সময় : Jan 12, 2026 ইং
বিএনপি ও জামায়াতের অবস্থান নিয়ে যা জানা গেল ছবির ক্যাপশন:
ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ঠিক এক মাস সময় বাকি। এই নির্বাচনকে সামনে রেখে প্রজেকশন বিডি, ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অফ লো অ্যান্ড ডিপ্লোম্যাসি, জাগরণ ফাউন্ডেশন ও ন্যারেটিভ নামের ৪টি প্রতিষ্ঠান যৌথ উদ্যোগে একটি জনমত জরিপ চালিয়েছে। সেই জরিপে আসন্ন নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলছে। 

সেখানে উঠে এসেছে ভোটারদের ৩৪ শতাংশের মতো ভোট দিতে চায় বিএনপিকে, জামায়াতকে ভোট দিতে চায় ৩৩ শতাংশ মানুষ। ‘প্রি-ইলেকশন পালস: ইন-ডেপথ অ্যানালিসিস অব দ্য বাংলাদেশি ইলেকটোরেট’ শীর্ষক এই জরিপের ফলাফল জানা গেছে আজ এক সংবাদ সম্মেলনে। 

গেল বছরের ২১ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত এই জরিপটি করা হয়েছে। ৬৪ জেলার ২৯৫টি সংসদীয় আসনের ২২১৭৪ জন ভোটারের অভিমত নেওয়া হয়েছে। জরিপে ভৌগোলিক অবস্থান, শহর-গ্রাম ও জনসংখ্যাগত ভারসাম্য রাখতে নমুনা বাছাইয়ের ক্ষেত্রে ‘স্ট্রার্টিফায়েড স্যাম্পলিং ডিজাইন’ অনুসরণ করা হয়েছে বলে জানানো হয়। 

এই জরিপে দেখা যাচ্ছে, আসন্ন নির্বাচনে বিএনপিকে ভোট দিতে ইচ্ছুক ৩৪ দশমিক ৭ শতাংশ ভোটার। ৩৩ দশমিক ৬ শতাংশ ভোট দিতে চায় জামায়াতকে। জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ৭ দশমিক ১ শতাংশ, ইসলামী আন্দোলন বাংলাদেশকে ৩ দশমিক ১ শতাংশ ভোট দিতে চায়। অন্যান্য দলকে ভোট দিতে চায় ৪ দশমিক ৫ শতাংশ ভোটার। ভোট দেওয়া নিয়ে এখনো সিদ্ধান্তহীনতায় ভুগছেন ১৭ শতাংশ ভোটার।

জরিপের ফলাফল তুলে ধরে আইআইএলডির নির্বাহী পরিচালক শফিউল আলম শাহীন আসন্ন নির্বাচনে বিএনপি ও জামায়াতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনার কথা বলেছেন।

এই জরিপের প্রতিবেদনে বলা হয়, বিএনপির ‘রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা ও সক্ষমতা’কে সামনে রেখেছেন জরিপে অংশ নেওয়া ৭২ দশমিক ১ শতাংশ। এদিকে জামায়াত তাদের ভোটারদের আস্থায় এসেছে ‘সততা’ ও ‘পরিবর্তনের প্রতিশ্রুতির কারণে, জানিয়েছেন জামায়াতের সম্ভাব্য ভোটাররা। জামায়াতকে সমর্থনের জন্য ৪৪ দশমিক ৮৭ শতাংশ মানুষ কারণ দেখিয়েছেন ‘কম দুর্নীতিগ্রস্ত হওয়া’ এবং ৪০ দশমিক ৭ শতাংশ ভোটার কারণ দেখিয়েছেন ‘সততা’কে। এনসিপিকে সমর্থন দেওয়া ৩৬ দশমিক ৭৭ শতাংশ ভোটার তাদের ‘জুলাই বিপ্লবে ভূমিকা’র বিষয়টিকে সামনে রেখেছেন।

এই জরিপে অংশ নিয়েছেন, এমন ১৭ শতাংশ এখনও সিদ্ধান্ত নিতে পারেননি। তাদের ৩০.১৭ শতাংশ কোনো রাজনৈতিক দলকেই বিশ্বাস করতে পারছেন না বলে জানিয়েছেন। এদিকে ৩৮.৬ শতাংশ কোনো মতামত দেননি এই বিষয়ে। 

জরিপের ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের অধ্যাপক মুশতাক হোসেন খান, সেন্টার ফর সিকিউরিটি অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) আমসা আমিন, নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কুল অব বিজনেসের ডিন এ কে এম ওয়ারেসুল করিম, বিডিজবসের প্রধান নির্বাহী ফাহিম মাশরুর, নর্থ সাউথ ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক শিব্বির আহমেদ ও জ্যেষ্ঠ প্রভাষক ওমর নাসিফ আব্দুল্লাহ।
রশিদ আবদুল্লাহ

নিউজটি আপডেট করেছেন : সাঈদুল ইসলাম

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নাঙ্গলকোটে ছয়শত ইয়াবা বড়িসহ যুবক আটক

নাঙ্গলকোটে ছয়শত ইয়াবা বড়িসহ যুবক আটক

ad300
×
সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
News Image

বিএনপি ও জামায়াতের অবস্থান নিয়ে যা জানা গেল

বিস্তারিত কমেন্টে...