ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাঙ্গলকোটে ছয়শত ইয়াবা বড়িসহ যুবক আটক ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৪ দলে শিরোপা জিতল মেসির বড় ছেলে ধর্ষন থেকে বাঁচতে প্রতবিন্ধী যুবককে হত্যা দাবী নারীর শহীদ হাদী হত্যার বিচার চেয়ে আলোচিত পাগলা মসজিদের দানবক্সে চিঠি কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি প্রার্থীর ইয়াবা সেবনের ছবি ভাইরাল নিষিদ্ধ আ. লীগের অপশক্তির বিরুদ্ধে নাঙ্গলকোট উপজেলা ছাত্রদলের বিক্ষোভ তিন মেয়েসহ সেই মায়ের দাফন সম্পন্ন: মা-বোনদের হারিয়ে নিঃস্ব সিফাত তুচ্ছ ঘটনায় বোনের হাতে ভাই খুন ইয়াবা বড়িসহ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ যুবক নিহত অপমান সইতে না পেরে যুবদল নেতার লালসার শিকার সেই নারীর আত্মহত্যা: লাশ উদ্ধার বিদ্যুৎ না থাকায় বাইরে বসেছিলেন, ডাকাতের হামলায় আহত এসিল্যান্ড কুমিল্লায় কাভার্ডভ্যানের গোপন বক্স থেকে ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক-৫ সড়কে ডাকাতদের হামলা: প্রানে রক্ষা পেলেন লাকসাম থানার ওসিসহ একদল পুলিশ ভারতে বিজেপি নেতাসহ তিনজনকে জ্যান্ত পুড়িয়ে হত্যা যুদ্ধবিধ্বস্ত ইরাকের রূপকথার নায়ক আয়মেন হুসেইন সেই ছাত্রশিবির নেতা ডিবি হেফাজতে নাঙ্গলকোটে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ সমাবেশ নাঙ্গলকোটের ঢালুয়ায় মাদক বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত জাল সনদে চাকুরী: শতকোটি টাকার মালিক সাবরেজিস্টার

দুর্নীতি ও অপব্যয় রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে: গণপূর্তমন্ত্রী

    • প্রকাশের সময় : Feb 20, 2026 ইং
দুর্নীতি ও অপব্যয় রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে: গণপূর্তমন্ত্রী ছবির ক্যাপশন: বরুড়া উপজেলা বিএনপি কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মন্ত্রী

বারী উদ্দিন আহমেদ বাবরঃ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে যেন কোনো ধরনের অপব্যয় না হয় তা সর্বাধিক গুরুত্ব দেয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী ও কুমিল্লা-৮ আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে তার নিজ এলাকা কুমিল্লার বরুড়ায উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সাধারণ মানুষ ও বিএনপি নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

জাকারিয়া তাহের সুমন বলেন, আমার সর্বাধিক চেষ্টা থাকবে যেন এই মন্ত্রনালয়ের দুর্নীতি নিয়ন্ত্রণে আনা যায় এবং যতদূর সম্ভব কমিয়ে আনা যায়।

বিগত সরকার প্রধান ও কর্মকর্তারা এই মন্ত্রনলয়ের মাধ্যমে প্লট বরাদ্দে প্রশ্নবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আমাদের অনেক কাজ কমিয়ে দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী।

এজন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি যেদিনই লিডার অফ দ্য হাউস নির্বাচিত হয়েছেন সেদিনই ঘোষণা করেছেন আমরা কোন সরকারি প্লট বা শুল্কমুক্ত গাড়ি নিব না। এটা আমার জন্য সুবিধা হয়েছে- অন্তত এ কাজের তদবির থেকে আমি মুক্ত থাকবো।

নির্মান কাজ বন্ধ ও স্থবির হয়ে থাকা গৃহায়ন ও গণপূর্ত বিভাগের মেগা প্রজেক্ট গুলো পুণরায় শুরু হবে কি না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা মাত্র দুইদিন হয়েছে সরকারে বসেছি। মূল্যায়ন হবে কোন কোন প্রজেক্টগুলো বেশি দরকারি এবং কোনগুলি দরকারই নয়। আমরা চেষ্টা করব যেন কোন অপব্যয় না হয়।

এ সময় বরুড়া উপজেলা বিএনপি কার্যালয়ে বরুড়া উপজেলা, পৌরসভা এবং ইউনিয়নের বিএনপি নেতাকর্মীরা নতুন মন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান।


নিউজটি আপডেট করেছেন : সাঈদুল ইসলাম

কমেন্ট বক্স
×
শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
News Image

দুর্নীতি ও অপব্যয় রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে: গণপূর্তমন্ত্রী

বিস্তারিত কমেন্টে...