ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেই বৃদ্ধার মরদেহ উদ্ধারের ঘটনা তদন্তে হাইকোর্টে রিট নাঙ্গলকোটে ক্রীড়া শিক্ষকদের সাথে সংসদ সদস্যের মতবিনিময় অবহেলায় মায়ের মৃত্যু : যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার নাঙ্গলকোটে ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষঢ়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন গরিব মানুষের ন্যায্য অধিকার তাকে বুঝিয়ে দিতে হবে নাঙ্গলকোটে আওয়ামী লীগের সেক্রেটারি আটক কুমিল্লায় সাঁতরে নদী পার হতে গিয়ে নিখোঁজ: ১৮ ঘন্টা পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার ডাকাতিয়ায় ডুবে নিহত হওয়া শিহাবের জানাযায় সাংসদ মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় শিশুকে ডেকে নিয়ে যৌন নিপীড়ন: ইউপি সদস্যের সহায়তায় পলায়ন কুমিল্লার নাঙ্গলকোটে এসএসসি পরীক্ষায় ভুল প্রশ্ন পত্রে পরীক্ষা শঙ্কায় রয়েছেন শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধা ভাতা জালিয়াতি: ভুয়া হিসাব খুলে তোলা হয় ৬৬ লাখ ৭৫ হাজার টাকা এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল নিল ইরান কাতারে হামলায় সামর্থ্যের ‘ক্ষুদ্র অংশ’ ব্যবহার করেছি: আরাঘচি ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের তেল শোধনাগারে অগ্নিকাণ্ড যুদ্ধে হারবে না ইরান, ভারতের উচিত বন্ধুর পাশে থাকা: সাবেক ‘র’ প্রধান কাতারের সর্ববৃহৎ শিল্পাঞ্চলে ইরানের হামলা, বহু ক্ষয়ক্ষতি দাউদকান্দিতে মেশিনে ওড়না পেঁচিয়ে এক নারীর মৃত্যু রাতের আধাঁরে সরকারী জমির মাটি লুটে নিলেন যুবদল নেতা নিজ ঘরেই ঝুলছিলো মা-মেয়ে

রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় ২ নারীর মৃত্যু!

    • প্রকাশের সময় : Feb 26, 2026 ইং
রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় ২ নারীর মৃত্যু! ছবির ক্যাপশন: নিহত নারীদের মরদেহ
সাইফুল ইসলাম, লাকসাম প্রতিনিধি, কুমিল্লা্: কুমিল্লার লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের খিলা উত্তর বাজার রাজাপুর মাজার গেইট এলাকায় সড়কের পূর্ব পাশে রাস্তা পারাপারের সময় ট্রাকের চাকায় পিস্ট হয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) সন্ধ্যার ইফতারের পূর্ব সময়ে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের খিলা উত্তর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার মরহুম মোবারক হোসেন ওরুপে মুব্বা মিয়ার স্ত্রী মোসা:- জাহানারা বেগম (৬৫), অপরজন নিহত জাহানারার বড় বোন একই উপজেলার গাজিমুড়া চাড়াবাড়ীর মরহুম আবুল খায়ের এর স্ত্রী মোসা: আনোয়ারা বেগম (৭০)। 

লাকসাম হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি আরো বলেন, দূর্ঘটনাকবলিত ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। ট্রাকটি উদ্ধার করে হেফাজতে নেয়া হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, ইফতারের ১০-১৫ মিনিট পূর্বে রাস্তার পশ্চিম পার্শ্ব  থেকে পূর্ব পার্শ্বে পারাপার হওয়ার সময় নোয়াখালী গামী একটি ট্রাক (ঢাকা মেট্রো- ট ১৪-৯০০৭) তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান ওই দুই নারী।
 
দূর্ঘটনার পরপরই স্থানীয়রা নিহতদের মরদেহ উদ্ধার করার জন্য লাকসাম থানা পুলিশ ও লালমাই হাইওয়ে থানায়খেবর দেন।তবে স্থানীয় কিছু লোক হট্টগোল করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।

নিউজটি আপডেট করেছেন : সাঈদুল ইসলাম

কমেন্ট বক্স
ছাত্রলীগ সভাপতি সাদ্দামের স্ত্রী-সন্তানের লাশ উদ্ধার

ছাত্রলীগ সভাপতি সাদ্দামের স্ত্রী-সন্তানের লাশ উদ্ধার

ad300
×
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
News Image

রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় ২ নারীর মৃত্যু!

বিস্তারিত কমেন্টে...