ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেই বৃদ্ধার মরদেহ উদ্ধারের ঘটনা তদন্তে হাইকোর্টে রিট নাঙ্গলকোটে ক্রীড়া শিক্ষকদের সাথে সংসদ সদস্যের মতবিনিময় অবহেলায় মায়ের মৃত্যু : যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার নাঙ্গলকোটে ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষঢ়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন গরিব মানুষের ন্যায্য অধিকার তাকে বুঝিয়ে দিতে হবে নাঙ্গলকোটে আওয়ামী লীগের সেক্রেটারি আটক কুমিল্লায় সাঁতরে নদী পার হতে গিয়ে নিখোঁজ: ১৮ ঘন্টা পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার ডাকাতিয়ায় ডুবে নিহত হওয়া শিহাবের জানাযায় সাংসদ মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় শিশুকে ডেকে নিয়ে যৌন নিপীড়ন: ইউপি সদস্যের সহায়তায় পলায়ন কুমিল্লার নাঙ্গলকোটে এসএসসি পরীক্ষায় ভুল প্রশ্ন পত্রে পরীক্ষা শঙ্কায় রয়েছেন শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধা ভাতা জালিয়াতি: ভুয়া হিসাব খুলে তোলা হয় ৬৬ লাখ ৭৫ হাজার টাকা এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল নিল ইরান কাতারে হামলায় সামর্থ্যের ‘ক্ষুদ্র অংশ’ ব্যবহার করেছি: আরাঘচি ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের তেল শোধনাগারে অগ্নিকাণ্ড যুদ্ধে হারবে না ইরান, ভারতের উচিত বন্ধুর পাশে থাকা: সাবেক ‘র’ প্রধান কাতারের সর্ববৃহৎ শিল্পাঞ্চলে ইরানের হামলা, বহু ক্ষয়ক্ষতি দাউদকান্দিতে মেশিনে ওড়না পেঁচিয়ে এক নারীর মৃত্যু রাতের আধাঁরে সরকারী জমির মাটি লুটে নিলেন যুবদল নেতা নিজ ঘরেই ঝুলছিলো মা-মেয়ে

৩০০ আসনে জামায়াতের ২১৫: দশ দলীয় জোটের নির্বাচনী ঐক্য

    • প্রকাশের সময় : Jan 20, 2026 ইং
৩০০ আসনে জামায়াতের ২১৫: দশ দলীয় জোটের নির্বাচনী ঐক্য ছবির ক্যাপশন: দশ দলীয় জোটের লোগো, ছবি-ওয়ান টিভি বিডি

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১০–দলীয় নির্বাচনী ঐক্যের আসন সমঝোতা অনেকটাই চূড়ান্ত হয়ে গেছে। সর্বশেষ সমঝোতা অনুযায়ী,  ৩০০ আসনের মধ্যে ২৯৪টিতে ১০ দলের একক প্রার্থী থাকবে। আর ৬টি আসন উন্মুক্ত রাখা হয়েছে, সেগুলোতে একাধিক দলের প্রার্থী রয়েছে।

১০ দলীয় জোট সূত্রগুলো বলছে, ২১৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে জামায়াতে ইসলামী। এসব আসনে ১০–দলীয় নির্বাচনী ঐক্যে থাকা অন্য কোনো দলের প্রার্থী থাকছে না। তবে উন্মুক্ত থাকা আসনগুলোতে শেষ পর্যন্ত সমঝোতা হলে জামায়াতের আসন বাড়তেও পারে।

এদিকে আসন কমে গেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। দলটির সদস্যসচিব আখতার হোসেন একটি সংবাদমাধ্যমকে জানান, ২৯ আসনে এনসিপির একক প্রার্থী থাকছেন। মৌলভীবাজার-৪ আসনটি উন্মুক্ত থাকবে, যেখানে বাংলাদেশ খেলাফত মজলিসেরও প্রার্থী রয়েছেন। ফলে একক হিসেবে তাদের একটি আসন কমে গেছে।

এ ছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস ২৩টি, খেলাফত মজলিস ১২টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ৭টি, এবি পার্টি ৩টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ৩টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) ২টি আসনে এককভাবে নির্বাচন করবে।

জামায়াত সূত্রে জানা গেছে, জামায়াত ২১৫ আসনে নির্বাচন করবে, যেগুলোতে সমঝোতায় থাকা অন্য দলগুলোর প্রার্থী থাকছে না। তবে দু–একটি আসনে জামায়াতের প্রার্থীর সঙ্গে অন্য দলগুলোর প্রার্থীও আছে।

তিনি বলেন, উন্মুক্ত থাকা আসনগুলোর মধ্যে বেশি প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত মজলিসের। এনসিপি ও এবি পার্টিরও প্রার্থী আছে। নির্বাচনী প্রচার শুরু হলে যোগ্যতার ওপর ভিত্তি করে আসন সমঝোতা হয়ে যেতে পারে আবার শেষ পর্যন্ত উন্মুক্তও থাকতে পারে।

উন্মুক্ত থাকা আসনগুলোতে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সমঝোতা হয়ে যাবে বলে আশা করছে জামায়াত। দলটির প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, যেসব আসন উন্মুক্ত থাকছে, সেখানে নির্বাচনী প্রচার শুরু হলে প্রার্থীদের যোগ্যতা, জনপ্রিয়তা ও কর্মকাণ্ড বিবেচনা করা হবে। আশা করা যায়, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এসব আসনেও সমঝোতা হয়ে যাবে।


নিউজটি আপডেট করেছেন : সাঈদুল ইসলাম

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
×
মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
News Image

৩০০ আসনে জামায়াতের ২১৫: দশ দলীয় জোটের নির্বাচনী ঐক্য

বিস্তারিত কমেন্টে...