ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাঙ্গলকোটে ছয়শত ইয়াবা বড়িসহ যুবক আটক ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৪ দলে শিরোপা জিতল মেসির বড় ছেলে ধর্ষন থেকে বাঁচতে প্রতবিন্ধী যুবককে হত্যা দাবী নারীর শহীদ হাদী হত্যার বিচার চেয়ে আলোচিত পাগলা মসজিদের দানবক্সে চিঠি কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি প্রার্থীর ইয়াবা সেবনের ছবি ভাইরাল নিষিদ্ধ আ. লীগের অপশক্তির বিরুদ্ধে নাঙ্গলকোট উপজেলা ছাত্রদলের বিক্ষোভ তিন মেয়েসহ সেই মায়ের দাফন সম্পন্ন: মা-বোনদের হারিয়ে নিঃস্ব সিফাত তুচ্ছ ঘটনায় বোনের হাতে ভাই খুন ইয়াবা বড়িসহ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ যুবক নিহত অপমান সইতে না পেরে যুবদল নেতার লালসার শিকার সেই নারীর আত্মহত্যা: লাশ উদ্ধার বিদ্যুৎ না থাকায় বাইরে বসেছিলেন, ডাকাতের হামলায় আহত এসিল্যান্ড কুমিল্লায় কাভার্ডভ্যানের গোপন বক্স থেকে ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক-৫ সড়কে ডাকাতদের হামলা: প্রানে রক্ষা পেলেন লাকসাম থানার ওসিসহ একদল পুলিশ ভারতে বিজেপি নেতাসহ তিনজনকে জ্যান্ত পুড়িয়ে হত্যা যুদ্ধবিধ্বস্ত ইরাকের রূপকথার নায়ক আয়মেন হুসেইন সেই ছাত্রশিবির নেতা ডিবি হেফাজতে নাঙ্গলকোটে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ সমাবেশ নাঙ্গলকোটের ঢালুয়ায় মাদক বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত জাল সনদে চাকুরী: শতকোটি টাকার মালিক সাবরেজিস্টার

জুলাইযোদ্ধা হাসনাত আবদুল্লাহর ওপর হামলা, সবশেষ যা জানা গেলো

    • প্রকাশের সময় : Jan 17, 2026 ইং
জুলাইযোদ্ধা হাসনাত আবদুল্লাহর ওপর হামলা, সবশেষ যা জানা গেলো ছবির ক্যাপশন: আহত জুলাইযোদ্ধা হাসনাত আবদুল্লাহ
চট্টগ্রামের চন্দনাইশে জুলাইযোদ্ধা হাসনাত আবদুল্লাহ ও মঈন উদ্দীন মাহিনের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের বদুরপাড়া পেট্রোল পাম্পের সামনে এ হামলার ঘটনা ঘটে বলে দাবি করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগঠক সাজ্জাদ হোসেন রাহাত জানান, গেজেটধারী জুলাইযোদ্ধা হাসনাত আবদুল্লাহ ও এনসিপি নেতা মঈন উদ্দীন মাহিন সিএনজি টেক্সিযোগে পটিয়া থেকে চন্দনাইশে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে বদুরপাড়া এলাকায় পৌঁছালে ১০–১২ জনের একটি দল তাদের গতিরোধ করে।

একপর্যায়ে কথাকাটাকাটির পর হামলাকারীরা তাদের মুখ চেপে ধরে ছুরিকাঘাত করে এবং লাঠি দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ করা হয়। এতে দুজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

সাজ্জাদ হোসেন রাহাত আরও বলেন, গত ১০ জানুয়ারি স্বৈরাচারের দোসর জসিমের বিরুদ্ধে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়েছিল। এরপর থেকেই তার অনুসারীরা বিভিন্নভাবে প্রলোভন দেখানো ও হুমকি দিয়ে আসছিল। এ ঘটনায় গতকাল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং হামলার সঙ্গে জসিমের অনুসারীরা জড়িত বলে অভিযোগ করা হয়েছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলার অভিযোগের বিষয়ে বিএনপি মনোনীত প্রার্থী জসিম উদ্দীন আহমদ ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় অভিযোগ অস্বীকার করে বলেন, বদুরপাড়া এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। একটি মহল রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে কাল্পনিক ঘটনা সাজিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।

তিনি দাবি করেন, চন্দনাইশের শান্ত পরিবেশকে অশান্ত করার গভীর ষড়যন্ত্র চলছে এবং এসব গুজবে কান না দেওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।

এ বিষয়ে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ খান বলেন, ঘটনার বিষয়ে পুলিশ অবগত রয়েছে এবং ছায়া তদন্ত চলছে। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : সাঈদুল ইসলাম

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাসনাত আবদুল্লাহর নির্বাচনী তহবিলে বন্ধুরাই দিলেন ১৪ লাখ টাক

হাসনাত আবদুল্লাহর নির্বাচনী তহবিলে বন্ধুরাই দিলেন ১৪ লাখ টাক

ad300
×
শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
News Image

জুলাইযোদ্ধা হাসনাত আবদুল্লাহর ওপর হামলা, সবশেষ যা জানা গেলো

বিস্তারিত কমেন্টে...