ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাঙ্গলকোটে ছয়শত ইয়াবা বড়িসহ যুবক আটক ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৪ দলে শিরোপা জিতল মেসির বড় ছেলে ধর্ষন থেকে বাঁচতে প্রতবিন্ধী যুবককে হত্যা দাবী নারীর শহীদ হাদী হত্যার বিচার চেয়ে আলোচিত পাগলা মসজিদের দানবক্সে চিঠি কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি প্রার্থীর ইয়াবা সেবনের ছবি ভাইরাল নিষিদ্ধ আ. লীগের অপশক্তির বিরুদ্ধে নাঙ্গলকোট উপজেলা ছাত্রদলের বিক্ষোভ তিন মেয়েসহ সেই মায়ের দাফন সম্পন্ন: মা-বোনদের হারিয়ে নিঃস্ব সিফাত তুচ্ছ ঘটনায় বোনের হাতে ভাই খুন ইয়াবা বড়িসহ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ যুবক নিহত অপমান সইতে না পেরে যুবদল নেতার লালসার শিকার সেই নারীর আত্মহত্যা: লাশ উদ্ধার বিদ্যুৎ না থাকায় বাইরে বসেছিলেন, ডাকাতের হামলায় আহত এসিল্যান্ড কুমিল্লায় কাভার্ডভ্যানের গোপন বক্স থেকে ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক-৫ সড়কে ডাকাতদের হামলা: প্রানে রক্ষা পেলেন লাকসাম থানার ওসিসহ একদল পুলিশ ভারতে বিজেপি নেতাসহ তিনজনকে জ্যান্ত পুড়িয়ে হত্যা যুদ্ধবিধ্বস্ত ইরাকের রূপকথার নায়ক আয়মেন হুসেইন সেই ছাত্রশিবির নেতা ডিবি হেফাজতে নাঙ্গলকোটে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ সমাবেশ নাঙ্গলকোটের ঢালুয়ায় মাদক বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত জাল সনদে চাকুরী: শতকোটি টাকার মালিক সাবরেজিস্টার

যুদ্ধবিধ্বস্ত ইরাকের রূপকথার নায়ক আয়মেন হুসেইন

    • প্রকাশের সময় : Jun 18, 2026 ইং
যুদ্ধবিধ্বস্ত ইরাকের রূপকথার নায়ক আয়মেন হুসেইন ছবির ক্যাপশন: আয়মেন হুসেইন

দীর্ঘ ৪০ বছরের অপেক্ষা শেষে ইরাক যখন ফিফা বিশ্বকাপে পা রেখেছে, তখন পুরো ইরাকি জাতির চোখের মণি হয়ে উঠেছেন আয়মেন হুসেইন। বলিভিয়ার বিপক্ষে মহাদেশীয় প্লে-অফ ফাইনালের ভাগ্যনির্ধারণী ম্যাচে জয়সূচক গোল করে দেশকে বিশ্বকাপের মূল পর্বে নিয়ে গেছেন। সেই আয়মেনের সাফল্যের গল্পটা ঠিক রূপকথার মতো নয়—বরং এটি রক্ত, অশ্রু আর অসীম সাহসিকতার এক বাস্তব দলিল।

১৯৯৬ সালে উত্তর-মধ্য ইরাকের আল-হাওইজা জেলার আল-সাফরা গ্রামে জন্ম আয়মেনের। মেষপালন ও কৃষিকাজ করা এক সাধারণ পরিবারে তার শৈশব কেটেছে যুদ্ধবিদ্ধস্ত পরিবেশে। ২০০৮ সালে মাত্র ১২ বছর বয়সেই তিনি তার জীবনে প্রথম বড় আঘাতটি পান। আল-কায়েদার নৃশংস হামলায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান তার বাবা, যিনি ইরাকি সেনাবাহিনীর সৈনিক ছিলেন। 

সেই ট্র্যাজেডি কাটতে না কাটতেই কয়েক বছর পর আরেকটি বিপর্যয় নেমে আসে আয়মেন হুসেইনের পরিবারে। বাবার মৃত্যুর পর তার বড় ভাই ইরাকি সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। কিন্তু ওই অঞ্চলে আইএসআইএল (আইএস) এর উত্থানের সময় একদিন তিনি অপহৃত হন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আজও তার কোনো সন্ধান মেলেনি।

পারিবারিক এই বিপর্যয় আয়মেনকে মানসিকভাবে ভেঙে ফেলেছিল। সংসারের হাল ধরতে তিনি ফুটবল ছেড়ে দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন। কিন্তু আয়মেনের মায়ের অদম্য জেদ তাকে থামতে দেয়নি। আয়মেন স্মৃতিচারণ করে বলেন, “মা আমাকে বলেছিলেন—‘এটা তোমার স্বপ্ন, আমি জানি। আর তোমাকেই এটা পূরণ করতে হবে’। মায়ের সেই কথাগুলোই আমাকে আজ এই পর্যায়ে নিয়ে এসেছে।”

২০১২ সালে মাত্র ১৬ বছর বয়সে কুর্দিস্তান অঞ্চলের দল দোহুক ফুটবল ক্লাবে চুক্তিবদ্ধ হওয়ার মাধ্যমে শুরু হয় আয়মেনের পেশাদার ক্যারিয়ার। সেটিই ছিল তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। পরবর্তীতে তিনি বাগদাদের শীর্ষ ক্লাব আল-শোর্টা, আল-তালাবা এবং আল-জাওরাতে খেলে লিগের সর্বোচ্চ গোলদাতা হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। কাতারের আল-খোর ক্লাব ঘুরে বর্তমানে তিনি খেলছেন ইরাকের আল-কারমা ক্লাবে। প্রায় ১ মিলিয়ন ডলারের চুক্তিতে তিনিই এখন ইরাকের ইতিহাসের সবচেয়ে দামি ফুটবলার।

আয়মেন আজ সাফল্যের শিখরে পৌঁছালেও প্রতি মুহূর্তে মনে করেন তার বাবা ও ভাইকে। ২০১৬ সালে কাতারকে হারিয়ে রিও অলিম্পিকে কোয়ালিফাই করা, ২০২৩ সালের গালফ কাপে সর্বোচ্চ গোলদাতা হয়ে ট্রফি জেতা কিংবা ২০২৪ সালে ইন্দোনেশিয়াকে হারিয়ে প্যারিস অলিম্পিকের টিকিট কাটা-প্রতিটি ঐতিহাসিক মুহূর্তেই বাবা ও ভাইয়ের অনুপস্থিতি তাকে পুড়িয়েছে।

১৯৮৬ সালের পর এবারই প্রথম বিশ্বকাপে ‘লায়ন্স অব মেসোপটেমিয়া’ খ্যাত ইরাক। গ্রুপ পর্বে তাদের লড়তে হবে ফ্রান্স, সেনেগাল ও নরওয়ের মতো শক্তিশালী দলের বিপক্ষে। ইতোমধ্যে নরওয়ের বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ৪-১ ব্যবধানে হারলেও জালের দেখা পেয়েছেন আয়মেন। কঠিন গ্রুপ হলেও আয়মেনকে নিয়ে আশাবাদী দেশের সাবেক ও বর্তমান ফুটবলাররা।

ইরাকের সাধারণ সমর্থকদের জন্য যুক্তরাষ্ট্রে গিয়ে খেলা দেখা আকাশকুসুম কল্পনা হলেও, দেশের কোটি মানুষের আবেগ এখন আয়মেনকে ঘিরে। যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে উঠে আসা এই স্ট্রাইকার বিশ্বকাপে বল পায়ে নামলে মেসোপটেমিয়ার গর্জন শোনা যাবে পুরো বিশ্বজুড়ে। আয়মেনের হাত ধরে ইরাক গ্রুপ পর্বের বাধা পার হতে পারে কি না, সেটিই এখন ফুটবলপ্রেমীদের অন্যতম কৌতূহলের বিষয়। সূত্র- আল জাজিরা


নিউজটি আপডেট করেছেন : সাঈদুল ইসলাম

কমেন্ট বক্স
নাঙ্গলকোটে আওয়ামী লীগের সেক্রেটারি আটক

নাঙ্গলকোটে আওয়ামী লীগের সেক্রেটারি আটক

ad300
×
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
News Image

যুদ্ধবিধ্বস্ত ইরাকের রূপকথার নায়ক আয়মেন হুসেইন

বিস্তারিত কমেন্টে...