ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাঙ্গলকোটে ছয়শত ইয়াবা বড়িসহ যুবক আটক ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৪ দলে শিরোপা জিতল মেসির বড় ছেলে ধর্ষন থেকে বাঁচতে প্রতবিন্ধী যুবককে হত্যা দাবী নারীর শহীদ হাদী হত্যার বিচার চেয়ে আলোচিত পাগলা মসজিদের দানবক্সে চিঠি কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি প্রার্থীর ইয়াবা সেবনের ছবি ভাইরাল নিষিদ্ধ আ. লীগের অপশক্তির বিরুদ্ধে নাঙ্গলকোট উপজেলা ছাত্রদলের বিক্ষোভ তিন মেয়েসহ সেই মায়ের দাফন সম্পন্ন: মা-বোনদের হারিয়ে নিঃস্ব সিফাত তুচ্ছ ঘটনায় বোনের হাতে ভাই খুন ইয়াবা বড়িসহ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ যুবক নিহত অপমান সইতে না পেরে যুবদল নেতার লালসার শিকার সেই নারীর আত্মহত্যা: লাশ উদ্ধার বিদ্যুৎ না থাকায় বাইরে বসেছিলেন, ডাকাতের হামলায় আহত এসিল্যান্ড কুমিল্লায় কাভার্ডভ্যানের গোপন বক্স থেকে ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক-৫ সড়কে ডাকাতদের হামলা: প্রানে রক্ষা পেলেন লাকসাম থানার ওসিসহ একদল পুলিশ ভারতে বিজেপি নেতাসহ তিনজনকে জ্যান্ত পুড়িয়ে হত্যা যুদ্ধবিধ্বস্ত ইরাকের রূপকথার নায়ক আয়মেন হুসেইন সেই ছাত্রশিবির নেতা ডিবি হেফাজতে নাঙ্গলকোটে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ সমাবেশ নাঙ্গলকোটের ঢালুয়ায় মাদক বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত জাল সনদে চাকুরী: শতকোটি টাকার মালিক সাবরেজিস্টার

দাউদকান্দিতে মেশিনে ওড়না পেঁচিয়ে এক নারীর মৃত্যু

    • প্রকাশের সময় : Mar 15, 2026 ইং
দাউদকান্দিতে মেশিনে ওড়না পেঁচিয়ে এক নারীর মৃত্যু ছবির ক্যাপশন: নিহত নারীর মরদেহ উদ্ধার
আলমগীর হোসেন, দাউদকান্দিঃ কুমিল্লার দাউদকান্দি উপজেলা পৌর সদর বাজারে গ্রাইন্ডার মেশিনের বেল্টে ওড়না পেঁচিয়ে শাহিনা আক্তার (৩৫) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৫ মার্চ) বেলা ১২টায় দাউদকান্দি পৌরবাজারে মনির মিয়ার রাইস মিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিনা আক্তার গোলাপেরচর গ্রামের শাহাবুদ্দিনের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাহিনা আক্তার ও তার স্বামী শাহাবুদ্দিন মনির মিয়ার রাইস মিলে চাল ভাঙাতে আসেন। দুপুরে হলুদ ও মরিচ গুঁড়ো করার জন্য ওই গ্রাইন্ডার মেশিনে আসেন শাহিনা আক্তার। এ সময় মনির মিয়া মেশিনে হলুদ-মরিচ ভাঙাচ্ছিলেন।

অসাবধানতাবশত তার মাথায় থাকা ওড়না মেশিনের বেল্টে পেঁচিয়ে যায়। এতে মুহূর্তের মধ্যে তিনি গুরুতরভাবে আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম ও পরিদর্শক (তদন্ত) সামছুল আলমসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে ছুটে যান। পরে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আবদুল হালিম জানান, ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : সাঈদুল ইসলাম

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিষিদ্ধ আ. লীগের অপশক্তির বিরুদ্ধে নাঙ্গলকোট উপজেলা ছাত্রদলে

নিষিদ্ধ আ. লীগের অপশক্তির বিরুদ্ধে নাঙ্গলকোট উপজেলা ছাত্রদলে

ad300
×
রবিবার, ১৫ মার্চ, ২০২৬
News Image

দাউদকান্দিতে মেশিনে ওড়না পেঁচিয়ে এক নারীর মৃত্যু

বিস্তারিত কমেন্টে...