ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাঙ্গলকোটে ছয়শত ইয়াবা বড়িসহ যুবক আটক ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৪ দলে শিরোপা জিতল মেসির বড় ছেলে ধর্ষন থেকে বাঁচতে প্রতবিন্ধী যুবককে হত্যা দাবী নারীর শহীদ হাদী হত্যার বিচার চেয়ে আলোচিত পাগলা মসজিদের দানবক্সে চিঠি কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি প্রার্থীর ইয়াবা সেবনের ছবি ভাইরাল নিষিদ্ধ আ. লীগের অপশক্তির বিরুদ্ধে নাঙ্গলকোট উপজেলা ছাত্রদলের বিক্ষোভ তিন মেয়েসহ সেই মায়ের দাফন সম্পন্ন: মা-বোনদের হারিয়ে নিঃস্ব সিফাত তুচ্ছ ঘটনায় বোনের হাতে ভাই খুন ইয়াবা বড়িসহ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ যুবক নিহত অপমান সইতে না পেরে যুবদল নেতার লালসার শিকার সেই নারীর আত্মহত্যা: লাশ উদ্ধার বিদ্যুৎ না থাকায় বাইরে বসেছিলেন, ডাকাতের হামলায় আহত এসিল্যান্ড কুমিল্লায় কাভার্ডভ্যানের গোপন বক্স থেকে ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক-৫ সড়কে ডাকাতদের হামলা: প্রানে রক্ষা পেলেন লাকসাম থানার ওসিসহ একদল পুলিশ ভারতে বিজেপি নেতাসহ তিনজনকে জ্যান্ত পুড়িয়ে হত্যা যুদ্ধবিধ্বস্ত ইরাকের রূপকথার নায়ক আয়মেন হুসেইন সেই ছাত্রশিবির নেতা ডিবি হেফাজতে নাঙ্গলকোটে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ সমাবেশ নাঙ্গলকোটের ঢালুয়ায় মাদক বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত জাল সনদে চাকুরী: শতকোটি টাকার মালিক সাবরেজিস্টার

জাল সনদে চাকুরী: শতকোটি টাকার মালিক সাবরেজিস্টার

    • প্রকাশের সময় : Jun 11, 2026 ইং
জাল সনদে চাকুরী: শতকোটি টাকার মালিক সাবরেজিস্টার ছবির ক্যাপশন: সাবরেজিস্ট্রার বেলাল
জাল সনদে সাবরেজিস্টার পদে চাকুরি করে আশুলিয়া স্প্রিং মিল, ২/৩ টি গাড়ি, ঢাকায় ফ্ল্যাট, সিঙ্গাপুরে গার্মেন্টস ব্যবসা, দেশে অত্যাধুনিক অট্টালিকা, শত বিঘা জমিসহ শত কোটি টাকার মালিক বেলাল উদ্দিন আকন্দ। তিনি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে আত্মগোপনে থাকলেও গত দুই মাস যাবৎ স্থানীয় বিএনপি ও যুবদলের কিছু নেতার সহযোগিতায় আবার এলাকায় দাপটের সাথে ঘুরে বেড়াচ্ছে।

অনুসন্ধানে জানা গেছে, মাত্র ৬ বছর বয়সেই তিনি পেয়েছেন (মুজিবনগর কর্মচারী) সনদ। তিনি সেই সনদে দীর্ঘদিন করেছেন চাকরি। তার জন্মসনদ অনুযায়ী মুক্তিযুদ্ধ চলাকালে তিনি ছিলেন ৬ বছরের শিশু। তিনি ১৯৭৭ সালে এসএসসি পাস করেছেন। প্রকৃতপক্ষে ‘মুজিবনগর কর্মচারীর’ জাল সনদ দিয়ে সাব-রেজিস্ট্রার পদে চাকরি করে শত কোটি টাকার সম্পদ অর্জন করেছেন তিনি। নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই আত্মগোপনে ছিলেন। 

২০০৮ সালেও তার বাড়িতে ছিল একটি চার চালা কাঁচা টিনের ঘর। সাব-রেজিস্টার বেলাল উদ্দিন আকন্দ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় গাজীপুরের শ্রীপুর, মুন্সিগঞ্জের সদর, গজারিয়া উপজেলায় মাত্র ছয় বছর চাকুরি করে বাড়িতে ৫ হাজার স্কয়ার বর্গফুট তিন তলা অত্যাধুনিক অট্টালিকা গড়ে তুলেছেন। তার রয়েছে একটি পাজারো জিপ, একটি প্রাইভেট কার, ২টি আধুনিক মোটর সাইকেল। এছাড়া দৌলতপুর বাজারে থানার সামনে ৬০ শতাংশ জমিসহ পাকা মার্কেট কিনেছেন তিনি। বাড়ির পাশে ৫০/৬০ বিঘা কৃষি জমিসহ ইরি-বেরো প্রজেক্টও কিনেছেন। এছাড়া পার্শ্ববর্তী মূলকান্দি ব্রিজের ডালে ৪০ শতাংশ একটি ভিটিবাড়ি কিনেছেন তিনি। এদিকে ঢাকার মিরপুর এলাকায় পাঁচতলা বাড়ি, দুইটি ফ্ল্যাট বাসা রয়েছে। ঢাকার আশুলিয়ায় ও সাভারে স্প্রিং মিল কারখানা, সিঙ্গাপুরে গার্মেন্টস ব্যবসাসহ স্ত্রী, ছেলে মেয়ে ও শালাদের নামে অঢেল সম্পদ করেছেন তিনি। 

অনুসন্ধানে জানা গেছে, জাল সনদে সাব-রেজিস্টার পদে চাকরি করতে ঐ সময়ে সকল সাব-রেজিস্টারদের আহ্বায়ক হিসেবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী কামরুল ইসলামের সাথে টাকা পয়সা লেনদেনে গড়ে উঠেছিল সখ্যতা। কর্মস্থলে যুবলীগের সাবেক সভাপতি পরিচয় দিয়ে অনিয়ম দুর্নীতির মাধ্যমে ৫/৬ বছরে শত কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন বেলাল উদ্দিন আকন্দ। প্রতিদিন সাব রেজিস্ট্রি অফিসের ঘুষের টাকা বাসায় নিয়ে যেতেন জাহানারা আক্তার নামে এক নারী। তিনি তার অফিসের নিজের চেয়ারের পাশে বসিয়ে রাখতেন জাহানারাকে। তিনি সাব রেজিস্টার অফিসের কোন কর্মচারী না। জাহানারও রয়েছে একটি প্রাইভেট কার, কিনেছে জমি, করেছে বাড়ি, তারও রয়েছে ১টি ট্রাক, ১টি মাইক্রোবাস। 

সাব-রেজিস্ট্রার বেলাল উদ্দিন আকন্দ আওয়ামী লীগের ক্ষমতা আঁকড়ে ধরে রাখে তার স্ত্রী দেলোয়ারা আকন্দকে উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদকের পদ ভাগিয়ে দেন তিনি।

এদিকে জাহানারা আক্তারের মুঠোফোন কথা হলে তিনি বলেন, আমি বেলাল উদ্দিন আকন্দকে চিনি, তবে আমি কোন সময় তার অফিসে বসিনি। তার স্ত্রী দেলোয়ার আকন্দ উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা। তাদের সম্পদ আছে কি না আমার জানা নেই। 

এ বিষয়ে বেলাল উদ্দিন আকন্দর সাথে যোগাযোগ করতে দৌলতপুর উপজেলায় তার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। তার বাড়ির কাজের এক মহিলা জানান, তিনি বাজারে গেছে। তার মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও রিসিভ করেনি।

সূত্র: দেশ রুপান্তর

নিউজটি আপডেট করেছেন : সাঈদুল ইসলাম

কমেন্ট বক্স
×
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
News Image

জাল সনদে চাকুরী: শতকোটি টাকার মালিক সাবরেজিস্টার

বিস্তারিত কমেন্টে...