ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন বঙ্গভবনের দরবার হলে শপথের অপেক্ষায় নতুন মন্ত্রীরা নতুন মন্ত্রী হচ্ছেন মঈন খান, পার্থ, সাচিং প্রু ও শামীম কায়সার; আজই শপথ জবি বাংলা বিভাগের অ‍্যালামনাই অ‍্যাসোসিয়েশন গঠিত : আহ্বায়ক শামসুদ্দিন দিদার ও সদস্য সচিব মিজানুর নাঙ্গলকোটে ছয়শত ইয়াবা বড়িসহ যুবক আটক ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৪ দলে শিরোপা জিতল মেসির বড় ছেলে ধর্ষন থেকে বাঁচতে প্রতবিন্ধী যুবককে হত্যা দাবী নারীর শহীদ হাদী হত্যার বিচার চেয়ে আলোচিত পাগলা মসজিদের দানবক্সে চিঠি কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি প্রার্থীর ইয়াবা সেবনের ছবি ভাইরাল নিষিদ্ধ আ. লীগের অপশক্তির বিরুদ্ধে নাঙ্গলকোট উপজেলা ছাত্রদলের বিক্ষোভ তিন মেয়েসহ সেই মায়ের দাফন সম্পন্ন: মা-বোনদের হারিয়ে নিঃস্ব সিফাত তুচ্ছ ঘটনায় বোনের হাতে ভাই খুন ইয়াবা বড়িসহ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ যুবক নিহত অপমান সইতে না পেরে যুবদল নেতার লালসার শিকার সেই নারীর আত্মহত্যা: লাশ উদ্ধার বিদ্যুৎ না থাকায় বাইরে বসেছিলেন, ডাকাতের হামলায় আহত এসিল্যান্ড কুমিল্লায় কাভার্ডভ্যানের গোপন বক্স থেকে ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক-৫ সড়কে ডাকাতদের হামলা: প্রানে রক্ষা পেলেন লাকসাম থানার ওসিসহ একদল পুলিশ ভারতে বিজেপি নেতাসহ তিনজনকে জ্যান্ত পুড়িয়ে হত্যা যুদ্ধবিধ্বস্ত ইরাকের রূপকথার নায়ক আয়মেন হুসেইন

কুমিল্লায় গৃহবধূকে যৌন হয়রানির অভিযোগ যুবলীগ সভাপতির বিরুদ্ধে: বিচারের দাবী যুব সমাজের

    • প্রকাশের সময় : Jun 6, 2026 ইং
কুমিল্লায় গৃহবধূকে যৌন হয়রানির অভিযোগ যুবলীগ সভাপতির বিরুদ্ধে: বিচারের দাবী যুব সমাজের ছবির ক্যাপশন: মুরাদনগরের কামাল্লায় ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহবুবুল আলম মামুন সরকার

মুরাদনগর প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগর উপজেলার কামাল্লা ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহবুবুল আলম মামুন সরকারের  বিরুদ্ধে এক গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত মামুন কামাল্লা গ্রামের মৃত আবুল হোসেন সরকারের ছেলে ইউনিয়ন যুবলীগের সভাপতি।

এলাকা ঘুরে জানা যায় যে, ঈদুল আজহা পর দিন গত ২৯ মে শুক্রবার সকাল প্রায় ১১ ঘটিকার সময়ে মামুনের মুদি দোকানে সদায় ক্রয় করার জন্য যায় ভিকটিম গৃহবধু। দোকানে কেউ না থাকার সুযোগে গৃহবধুকে জাপটে ধরে শ্লীলতাহানির চেষ্ঠা করে মামুন। ওইসময় গৃহবধু আত্মচিৎকার শুনে রাস্তায় দিয়ে যাওয়ার সময় এক মহিলা এগিয়ে আসে।

খবর ছড়িয়ে পরলে গৃহ বধুর স্বামী মামলা করার প্রস্তুতি নিলে যুবলীগ নেতার দাপটে, হুমকির ভয়ে মামলা না করে সামাজিক ভাবে মিমাংসা করার চেষ্টা চালায়। এনিয়ে গত বৃহস্পতিবার ওই গ্রামের আনোয়ার মেম্বারের পাশের বাড়ীতে এক শালিসি বৈঠক বসে। তবে ভিকটিমের স্বামী অসুস্থ থাকায় শালিসি স্থগিত করা হয়।

ওই শালিসে উপস্থিত ছিলেন মহিলা ইউপি সদস্য আনোয়ারা মেম্বার, সাবেক মেম্বার সালাউদ্দিন আহমেদসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তি গ্রামের যুব সমাজ উপস্থিত ছিলেন। গত এক বছর পূর্বে মেহেদী নামের এক জনের স্ত্রী কে মামুন দোকানের ভিতরে ধর্ষণ করার অভিযোগে এক দম্পতির সুখের সংসার ভেঙে গিয়েছিলো। বিষয়ে মেহেদী বলেন আমার একটি সন্তান আছে, মামুনের কারনে আমার সংসার ভেঙে গেছে আমি তার বিচার চাই।

গত তিন বছর পূর্বে আরো একটি মাদ্রাসার শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগ উঠলে মেয়েটির পরিবার মেয়ের নিরাপত্তার কথা চিন্তা করে মামুনের ভয়ে মামলা করতে পারেনি।

তার এমন কর্মকান্ডকে কেন্দ্র করে যুবকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে, যেকোন সময় পরিবেশ নিয়ন্ত্রণের বাহিরে চলে যেতে পারে।

অভিযুক্ত মাহবুবুল আলম মামুন সরকার বলেন, আমার দোকান ওই মহিলা এসেছিল। আমি মহিলাকে জড়িয়ে ধরি নাই। কিছু মহিলা আমার বিরুদ্ধে প্রপাগাণ্ডা ছড়াইছে। আমি এসবের সাথে জড়িত নই।


নিউজটি আপডেট করেছেন : সাঈদুল ইসলাম

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চার দিন পর মিললো নিখোঁজ যুবকের লাশ

চার দিন পর মিললো নিখোঁজ যুবকের লাশ

ad300
×
শনিবার, ৬ জুন, ২০২৬
News Image

কুমিল্লায় গৃহবধূকে যৌন হয়রানির অভিযোগ যুবলীগ সভাপতির বিরুদ্ধে: বিচারের দাবী যুব সমাজের

বিস্তারিত কমেন্টে...