ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাঙ্গলকোটে ছয়শত ইয়াবা বড়িসহ যুবক আটক ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৪ দলে শিরোপা জিতল মেসির বড় ছেলে ধর্ষন থেকে বাঁচতে প্রতবিন্ধী যুবককে হত্যা দাবী নারীর শহীদ হাদী হত্যার বিচার চেয়ে আলোচিত পাগলা মসজিদের দানবক্সে চিঠি কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি প্রার্থীর ইয়াবা সেবনের ছবি ভাইরাল নিষিদ্ধ আ. লীগের অপশক্তির বিরুদ্ধে নাঙ্গলকোট উপজেলা ছাত্রদলের বিক্ষোভ তিন মেয়েসহ সেই মায়ের দাফন সম্পন্ন: মা-বোনদের হারিয়ে নিঃস্ব সিফাত তুচ্ছ ঘটনায় বোনের হাতে ভাই খুন ইয়াবা বড়িসহ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ যুবক নিহত অপমান সইতে না পেরে যুবদল নেতার লালসার শিকার সেই নারীর আত্মহত্যা: লাশ উদ্ধার বিদ্যুৎ না থাকায় বাইরে বসেছিলেন, ডাকাতের হামলায় আহত এসিল্যান্ড কুমিল্লায় কাভার্ডভ্যানের গোপন বক্স থেকে ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক-৫ সড়কে ডাকাতদের হামলা: প্রানে রক্ষা পেলেন লাকসাম থানার ওসিসহ একদল পুলিশ ভারতে বিজেপি নেতাসহ তিনজনকে জ্যান্ত পুড়িয়ে হত্যা যুদ্ধবিধ্বস্ত ইরাকের রূপকথার নায়ক আয়মেন হুসেইন সেই ছাত্রশিবির নেতা ডিবি হেফাজতে নাঙ্গলকোটে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ সমাবেশ নাঙ্গলকোটের ঢালুয়ায় মাদক বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত জাল সনদে চাকুরী: শতকোটি টাকার মালিক সাবরেজিস্টার

কুমিল্লায় জামায়াত-বিএনপির সংঘর্ষ: আহত ৫

    • প্রকাশের সময় : Jan 19, 2026 ইং
কুমিল্লায় জামায়াত-বিএনপির সংঘর্ষ: আহত ৫ ছবির ক্যাপশন:
কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াত-বিএনপির সংঘর্ষে উভয়পক্ষের ৫ জন আহত হয়েছেন। পাল্টাপাল্টি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিএনপি-জামায়াত একে অপরেরর বিরুদ্ধে অভিযোগ করেছেন। সোমবার (১৯ জানুয়ারি) উপজেলার শুভপুর ইউনিয়নের ধনিজকরা বাজারে এ ঘটনাটি ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।
চৌদ্দগ্রাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. গুলজার আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে উপজেলার শুভপুর ইউনিয়নের ধনিজকরায় বিএনপি সমর্থক বাচ্চু মিয়ার বাড়ি ও বিএনপির অফিসে ভাঙচুর ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। এ ঘটনার জেরে ওই ইউনিয়নে নের্তৃবৃন্দ একে অপরের বিরুদ্ধে অভিযোগ করে উত্তেজনা ছড়ায়। 

এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে রাতেই বাতিসা ইউনিয়নের নানকরা আয়েশা ছিদ্দিকা (রা.) মহিলা মাদ্রাসার বাসে কে বা কারা আগুন দেয়। একই সময়ে শুভপুর ইউনিয়নের গাছবাড়িয়া তেলিপুকুর পাড়ে জামায়াত সমর্থক নাছির উদ্দিনের মুদি দোকান, পাশের জামায়াত অফিস, ধনিজকরায় শাহাদাত হোসেন গোলাপের মার্কেটে জামায়াত অফিসসহ কয়েকটি দোকান ও কালিকাপুর ইউনিয়নের সমেশপুরেও জামায়াত অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এর জেরে সোমবার দুপুরে ধনিজকরায় বাজারে জামায়াত-বিএনপির সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ইসমাইল গাজী ও সমর্থক শাহাদাত হোসেন এবং জামায়াতের সমর্থক তাসকিন আহত হন।

এদিকে মাদ্রাসার বাসে আগুন দেওয়ার প্রতিবাদ ও দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবিতে সোমবার দুপুরে মানববন্ধন করেছে নানকরা আয়েশা ছিদ্দিকা (রা.) মহিলা মাদ্রাসা পরিচালনা কমিটি, অভিভাবক, শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীরা। তারা শিগগিরই দুর্বৃত্তদের গ্রেপ্তার করতে প্রশাসনের নিকট দাবি জানান।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. বেলাল হোসাইন বলেন, ধনিজকরায় বিএনপি সমর্থক বাচ্চু মিয়া ও তার প্রতিবেশীর অর্থনৈতিক লেনদেন নিয়ে দু পক্ষের সংঘর্ষে ভাঙচুরের ঘটনা ঘটে। এতে বিএনপি-জামায়াতের কেউ জড়িত নয়। এটা তাদের পারিবারিক ঘটনা। তিনি আরো বলেন, বিএনপি অফিস কে বা কারা ভাঙচুর করেছে তা আমরা জানি না। তারা আমাদের তিনটি নির্বাচনী অফিস আগুনে জ্বালিয়ে দিয়েছে। তাদের আগুন থেকে রেহাই পায়নি নানকরায় শিক্ষা প্রতিষ্ঠানের গাড়ি ও জামায়াত অফিসের পাশের মুদি দোকান। জনসমর্থন না থাকায় তারা জ্বালাও-পোড়াও করে এলাকায় আতঙ্ক বিরাজ করতে চাইছে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম বলেন, রোববার রাতে জামায়াতের সশ্রস্ত্র নেতাকর্মীরা ধনিজকরায় বিএনপির সমর্থক বাচ্চু মিয়ার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। একই সঙ্গে ওই বাজারে অবস্থিত আমাদের পার্টি অফিসও ভাঙচুর করে। এ ছাড়াও রোববার রাতে জগন্নাথদীঘি ইউনিয়ন বেতিয়ারা গ্রামে দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা বসে থাকার সময় জামায়াতের নেতাকর্মীরা সশ্রস্ত্র অবস্থায় এসে হুমকি দিয়ে অফিস থেকে বের করে দেয়। জামায়াতের দলীয় কার্যালয় এবং সমর্থকদের প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা সম্পর্কে তিনি বলেন, জামায়াত ইচ্ছাকৃতভাবে তাদের কার্যালয়ে অগ্নিসংযোগ করে বিএনপির উপর দোষ চাপিয়ে নির্বাচনে সুবিধা আদায়ের চেষ্টা করছে।

চৌদ্দগ্রাম মডেল থানার ওসি তদন্ত মো. গুলজার আলম বলেন, ধনিজকরায় জামায়াত-বিএনপির সংঘর্ষের সংবাদ শুনে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

নিউজটি আপডেট করেছেন : সাঈদুল ইসলাম

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

ad300
×
সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
News Image

কুমিল্লায় জামায়াত-বিএনপির সংঘর্ষ: আহত ৫

বিস্তারিত কমেন্টে...