কুমিল্লার নাঙ্গলকোটে নিখোঁজের ৪ দিন পর মিললো যুবকের লাশ। নিহতের নাম আবদুর রহিম জাহাঙ্গীর (৩৮) ওরফে জাফর ইকবাল। সে উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের আবুল কাসেমের ছেলে। তিনি ব্যাটারি চালিত অটোরিক্সা চালাতেন।
বৃহস্পতিবার সকালে নাঙ্গলকোট থানা পুলিশ উপজেলার দৌলখাড় ইউনিয়নের দৌঁলখাঁড় পুর্বপাড়া কালার মার পুকুর থেকে ইট বাঁধা অবস্থায় নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নাঙ্গলকোট থানার পরিদর্শক (ওসি) আরিফুর রহমান বলেন, ৯৯৯ প্রাপ্ত খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিখোঁজের পর গত ২৬ জানুয়ারী নিহত আবদুর রহিম জাহাঙ্গীরের স্ত্রী রাশেদা আক্তার বাদী হয়ে থানায় একটি জিডি এন্ট্রি করেন। এরপর আমরা সম্ভাব্য সকল স্থানে নিখোঁজকে খোঁজার চেষ্টা করেছি। এই ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
নিহত জাহাঙ্গীর এর ছোট ভাই মাহফুজ আলম বলেন, গত রোববার সকালে ( ২৫ জানুয়ারী) প্রতিদিনের মত আমার ভাই তার ব্যাটারি চালিত অটো রিক্সা নিয়ে বাড়ি থেকে বের হয়। ওইদিন সন্ধ্যা ৭টার দিকে নাঙ্গলকোট সোনালী ব্যাংকের সামনে আমার ভাইয়ের সাথে আমার শেষ দেখা হয়। পরে একইদিন রাতে বাড়ি গেলে আমার ভাবী জানান আমার ভাই বাড়িতে ফেরেনি।

পরে বিগত ২৬ জানুয়ারি তিনি বাদি হয়ে নাঙ্গলকোট থানায় আমার ভাইয়ের নিখোঁজ হওয়ার ঘটনায় জিডি এন্ট্রি করেন। পরবর্তীতে গত চারদিন ধরে বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। আজ বৃহষ্পতিবার সকালে উপজেলার দৌঁলখাঁড় ইউনিয়নের দৌঁলখাঁড় পূর্ব পাড়া গ্রামের আমার বোনের শ^শুর আনা মিয়া মুঠোফোনে ফোন করে জানায়, দৌলখাঁড় পূর্ব পাড়া কালার মার পুকুর পাড়ে একটি লাশ ভাসতে দেখেন। পরে আমি লোকজন নিয়ে ঘটনাস্থলে গিয়ে আমার ভাইয়ের লাশ শনাক্ত করি। এসময় তার মাথায় এবং মুখে আঘাতের চিহৃ দেখা যাায়। এছাড়া তার গলায় এবং পিঠে ৭টি ইট বাঁধা ছিলো।
ধারণা করা হচ্ছে, ২৫ জানুয়ারী রাতে যাত্রীবেশে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা আমার ভাই আব্দুর রহিম জাহাঙ্গীরের নতুন ব্যাটারী চালিত অটোরিক্সাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে মেরে লাশ পানিতে ফেলে দেয়।
নিহত জাহাঙ্গীরের তিন কন্যা সন্তান রয়েছে। তার মৃত্যুর খবরে নোয়াপাড়া গ্রামসহ শোকের ছাযা বইছে। পার্শ্ববর্তী এঘটনায় এলাকার মানুষের এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে।
ওসি আরিফুর রহমান জানিয়েছে, নিহতের পিতা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। চোর চক্রের সদস্য ও এই হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।