ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাঙ্গলকোটে ছয়শত ইয়াবা বড়িসহ যুবক আটক ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৪ দলে শিরোপা জিতল মেসির বড় ছেলে ধর্ষন থেকে বাঁচতে প্রতবিন্ধী যুবককে হত্যা দাবী নারীর শহীদ হাদী হত্যার বিচার চেয়ে আলোচিত পাগলা মসজিদের দানবক্সে চিঠি কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি প্রার্থীর ইয়াবা সেবনের ছবি ভাইরাল নিষিদ্ধ আ. লীগের অপশক্তির বিরুদ্ধে নাঙ্গলকোট উপজেলা ছাত্রদলের বিক্ষোভ তিন মেয়েসহ সেই মায়ের দাফন সম্পন্ন: মা-বোনদের হারিয়ে নিঃস্ব সিফাত তুচ্ছ ঘটনায় বোনের হাতে ভাই খুন ইয়াবা বড়িসহ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ যুবক নিহত অপমান সইতে না পেরে যুবদল নেতার লালসার শিকার সেই নারীর আত্মহত্যা: লাশ উদ্ধার বিদ্যুৎ না থাকায় বাইরে বসেছিলেন, ডাকাতের হামলায় আহত এসিল্যান্ড কুমিল্লায় কাভার্ডভ্যানের গোপন বক্স থেকে ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক-৫ সড়কে ডাকাতদের হামলা: প্রানে রক্ষা পেলেন লাকসাম থানার ওসিসহ একদল পুলিশ ভারতে বিজেপি নেতাসহ তিনজনকে জ্যান্ত পুড়িয়ে হত্যা যুদ্ধবিধ্বস্ত ইরাকের রূপকথার নায়ক আয়মেন হুসেইন সেই ছাত্রশিবির নেতা ডিবি হেফাজতে নাঙ্গলকোটে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ সমাবেশ নাঙ্গলকোটের ঢালুয়ায় মাদক বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত জাল সনদে চাকুরী: শতকোটি টাকার মালিক সাবরেজিস্টার

বুড়িচংয়ে নেশার টাকা না পেয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

    • প্রকাশের সময় : Jan 16, 2026 ইং
বুড়িচংয়ে নেশার টাকা না পেয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার ছবির ক্যাপশন:

কুমিল্লার বুড়িচং উপজেলায় নেশার টাকা না পেয়ে স্ত্রীর গোপনাঙ্গে বাঁশ ঢুকিয়ে দিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলার পলাতক আসামি ঘাতক স্বামীকে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন বউ বাজার থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা র‌্যাব-১১ এর অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম।

ধৃতের নাম মোঃ দুলাল (৩৮)। সে বুড়িচং উপজেলার পূর্ণমতি (পশ্চিম পাড়া, আবতুর বাড়ি) গ্রামের আব্দুল বারেকের ছেলে।

র‌্যাব সূত্রে জানা গেছে, বুড়িচং উপজেলার পূর্ণমতি পূর্বপাড়ার এলাকায় গত ৭ জানুয়ারি বুধবার দিবাগত রাতে নেশার টাকা চেয়ে স্ত্রী লিজা আক্তার (৩৪)-এর সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান তার স্বামী দুলাল মিয়া (৩৭)। টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে সন্তানদের সামনে লিজাকে মারধর করে গুরুতর আহত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান দুলাল মিয়া।

পরবর্তী সময় স্থানীয়রা আহত অবস্থায় লিজাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

নিহত লিজা আক্তার পূর্ণমতি পূর্বপাড়ার মৃত তাজুল ইসলামের মেয়ে এবং বাউল শিল্পী ইমন সরকারের বোন। অভিযুক্ত দুলাল মিয়া একই উপজেলার পূর্ণমতি গ্রামের তল্লা পাড়ার আব্দুল বারেকের ছেলে। তাদের সংসারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

তারা হলো রিফাত হোসেন (১৩), সাথী আক্তার (৯) ও সানজিদা আক্তার (৩)। হত্যাকাণ্ডের পর থেকে দুলাল মিয়া আত্মগোপনে ছিলেন। 

উল্লেখ্য, গত ৭ জানুয়ারী সকাল ১১টার দিকে সন্তানদের সামনেই প্রকাশ্যে নেশার টাকার জন্য স্ত্রীকে হত্যা করে দুলাল। পরে তিনি পালিয়ে গিয়ে চট্টগ্রামের বউ বাজারে বোনের বাসায় আত্মগোপন করেন। প্রযুক্তির সহযোগিতায় তাকে গ্রেফতার করে থানায় সোপর্দ করে র‌্যাব-১১।


নিউজটি আপডেট করেছেন : সাঈদুল ইসলাম

কমেন্ট বক্স
এবার বিএনপি প্রার্থীর প্রচারণা সভায় বোমা হামলা

এবার বিএনপি প্রার্থীর প্রচারণা সভায় বোমা হামলা

ad300
×
শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
News Image

বুড়িচংয়ে নেশার টাকা না পেয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

বিস্তারিত কমেন্টে...