ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেই বৃদ্ধার মরদেহ উদ্ধারের ঘটনা তদন্তে হাইকোর্টে রিট নাঙ্গলকোটে ক্রীড়া শিক্ষকদের সাথে সংসদ সদস্যের মতবিনিময় অবহেলায় মায়ের মৃত্যু : যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার নাঙ্গলকোটে ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষঢ়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন গরিব মানুষের ন্যায্য অধিকার তাকে বুঝিয়ে দিতে হবে নাঙ্গলকোটে আওয়ামী লীগের সেক্রেটারি আটক কুমিল্লায় সাঁতরে নদী পার হতে গিয়ে নিখোঁজ: ১৮ ঘন্টা পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার ডাকাতিয়ায় ডুবে নিহত হওয়া শিহাবের জানাযায় সাংসদ মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় শিশুকে ডেকে নিয়ে যৌন নিপীড়ন: ইউপি সদস্যের সহায়তায় পলায়ন কুমিল্লার নাঙ্গলকোটে এসএসসি পরীক্ষায় ভুল প্রশ্ন পত্রে পরীক্ষা শঙ্কায় রয়েছেন শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধা ভাতা জালিয়াতি: ভুয়া হিসাব খুলে তোলা হয় ৬৬ লাখ ৭৫ হাজার টাকা এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল নিল ইরান কাতারে হামলায় সামর্থ্যের ‘ক্ষুদ্র অংশ’ ব্যবহার করেছি: আরাঘচি ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের তেল শোধনাগারে অগ্নিকাণ্ড যুদ্ধে হারবে না ইরান, ভারতের উচিত বন্ধুর পাশে থাকা: সাবেক ‘র’ প্রধান কাতারের সর্ববৃহৎ শিল্পাঞ্চলে ইরানের হামলা, বহু ক্ষয়ক্ষতি দাউদকান্দিতে মেশিনে ওড়না পেঁচিয়ে এক নারীর মৃত্যু রাতের আধাঁরে সরকারী জমির মাটি লুটে নিলেন যুবদল নেতা নিজ ঘরেই ঝুলছিলো মা-মেয়ে

সেই বৃদ্ধার মরদেহ উদ্ধারের ঘটনা তদন্তে হাইকোর্টে রিট

    • প্রকাশের সময় : Jun 4, 2026 ইং
সেই বৃদ্ধার মরদেহ উদ্ধারের ঘটনা তদন্তে হাইকোর্টে রিট ছবির ক্যাপশন: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে ফ্ল্যাট থেকে ৭৫ বছর বয়সী নূরজাহান বেগম নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দীর্ঘ দিন মরদেহটি বাসায় পড়ে থাকলেও বিষয়টি কারও নজরে আসেনি বলে অভিযোগ উঠেছে। এই মর্মান্তিক অমানবিক ঘটনাটির সুষ্ঠু বিচার সঠিক কারণ উদঘাটনের তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

রিটে ৭৫ বছর বয়সী নুরজাহান বেগমের সঙ্গে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তদন্তের নির্দেশনা চাওয়া হয়েছে।

বুধবার (০৩ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী শরীফ সরকার জনস্বার্থে রিট দায়ের করেন। রিটের পক্ষের আইনজীবী হলেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী।

এরপর এক সংবাদ সম্মেলনে ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী বলেন, ‘এটি একটি হৃদয়বিদারক এবং অমানবিক ঘটনা। নিজ বাসা থেকে ৭৫ বছর বয়সী একজন নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নারীটি চার সন্তানের জননী। মৃতদেহটি পচা অবস্থায় পাওয়া গেছে এবং এতে পোকা ধরেছিলো। প্রাথমিক তদন্ত অনুযায়ী, নারীটি - দিন আগেই মৃত্যুবরণ করেছেন। তার সন্তানরা সমাজে প্রতিষ্ঠিত। তাদের মধ্যে একজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, একজন বুয়েট অধ্যাপক এবং একজন প্রবাসী। 

নারীটি যে ফ্ল্যাটে থাকতেন, সেই ফ্ল্যাটের পাশের কক্ষেই তার স্কুল শিক্ষিকা মেয়ে থাকতেন। মায়ের সঙ্গে পাশাপাশি রুমে বসবাস করলেও মৃত্যুর বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করেননি মেয়ে। এই মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে, যথাযথ তদন্ত বিচার নিশ্চিত করতে একটি রিট পিটিশন দায়ের করা হয়েছে।

সময় আইনজীবী আরও বলেন, এই অমানবিক ঘটনায় কোনো মানবাধিকার লঙ্ঘিত হয়েছে কি না তা তদন্ত করা এবং দিন ধরে একজন বয়স্ক নারীর মরদেহ ফ্ল্যাটে পড়ে থাকলেও কেন কেউ খবর নেয়নি, সেই অবহেলাজনিত কারণ এবং মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করতে বিচার বিভাগীয় তদন্তের অনুরোধ করা হয়েছে।

তিনি আরও যোগ করেন, ‘উন্নত দেশের মতো বয়স্ক নাগরিকদের জন্য সরকার প্রদত্ত নার্স বা কেয়ারগিভারের ব্যবস্থা নিশ্চিত করা, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

এর আগে, গত ৩১ মে রাজধানীর নুরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। ৯৯৯ ফোন পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিউজটি আপডেট করেছেন : সাঈদুল ইসলাম

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত কুমিল্লার তাসলিমা

বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত কুমিল্লার তাসলিমা

ad300
×
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
News Image

সেই বৃদ্ধার মরদেহ উদ্ধারের ঘটনা তদন্তে হাইকোর্টে রিট

বিস্তারিত কমেন্টে...