ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেই বৃদ্ধার মরদেহ উদ্ধারের ঘটনা তদন্তে হাইকোর্টে রিট নাঙ্গলকোটে ক্রীড়া শিক্ষকদের সাথে সংসদ সদস্যের মতবিনিময় অবহেলায় মায়ের মৃত্যু : যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার নাঙ্গলকোটে ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষঢ়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন গরিব মানুষের ন্যায্য অধিকার তাকে বুঝিয়ে দিতে হবে নাঙ্গলকোটে আওয়ামী লীগের সেক্রেটারি আটক কুমিল্লায় সাঁতরে নদী পার হতে গিয়ে নিখোঁজ: ১৮ ঘন্টা পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার ডাকাতিয়ায় ডুবে নিহত হওয়া শিহাবের জানাযায় সাংসদ মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় শিশুকে ডেকে নিয়ে যৌন নিপীড়ন: ইউপি সদস্যের সহায়তায় পলায়ন কুমিল্লার নাঙ্গলকোটে এসএসসি পরীক্ষায় ভুল প্রশ্ন পত্রে পরীক্ষা শঙ্কায় রয়েছেন শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধা ভাতা জালিয়াতি: ভুয়া হিসাব খুলে তোলা হয় ৬৬ লাখ ৭৫ হাজার টাকা এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল নিল ইরান কাতারে হামলায় সামর্থ্যের ‘ক্ষুদ্র অংশ’ ব্যবহার করেছি: আরাঘচি ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের তেল শোধনাগারে অগ্নিকাণ্ড যুদ্ধে হারবে না ইরান, ভারতের উচিত বন্ধুর পাশে থাকা: সাবেক ‘র’ প্রধান কাতারের সর্ববৃহৎ শিল্পাঞ্চলে ইরানের হামলা, বহু ক্ষয়ক্ষতি দাউদকান্দিতে মেশিনে ওড়না পেঁচিয়ে এক নারীর মৃত্যু রাতের আধাঁরে সরকারী জমির মাটি লুটে নিলেন যুবদল নেতা নিজ ঘরেই ঝুলছিলো মা-মেয়ে

কুমিল্লায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

    • প্রকাশের সময় : Jan 16, 2026 ইং
কুমিল্লায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ছবির ক্যাপশন: কুমিল্লায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। ছবি: ওয়ান টিভি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার নগরীর ২০ নম্বর ওয়ার্ডের তারাপাইয়া স্কুল মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

২৫ নম্বর ওয়ার্ডের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক কাউন্সিলর খলিলুর রহমান মজুমদারের সঞ্চালনায় দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কাইউমুল হক রিঙ্কু, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আমিরুজ্জামান ভুঁইয়া, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আক্তার হোসেন, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরে আলম ভূঁইয়া, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইকরাম হোসেন ইকু, দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক, দক্ষিণ জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক অন্তর আহমেদ সুমন, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আসিফ ইকবাল ফারিয়াল প্রমুখ।

স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মনিরুল হক চৌধুরী বলেন, নির্বাচিত গণতান্ত্রিক সরকার ছাড়া কোনো দেশ সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে না। বর্তমানে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই।

তিনি বলেন, তারেক রহমানের হাতে দেশ কখনো পথ হারাবে না। তিনি আরও বলেন, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনায় লন্ডনে ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের ঐতিহাসিক বৈঠক দেশকে আবারও নির্বাচনমুখী করেছে, যা গণতন্ত্র পুনরুদ্ধারের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

তিনি জানান, ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন প্রকল্প ইতোমধ্যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) কর্তৃক গৃহীত হয়েছে। পাশাপাশি কুমিল্লায় বিমানবন্দর ও বিভাগ বাস্তবায়নের কার্যক্রমও শুরু হয়েছে, যা এ অঞ্চলের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিএসএস/


নিউজটি আপডেট করেছেন : সাঈদুল ইসলাম

কমেন্ট বক্স
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

ad300
×
শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
News Image

কুমিল্লায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

বিস্তারিত কমেন্টে...