ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাঙ্গলকোটে ছয়শত ইয়াবা বড়িসহ যুবক আটক ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৪ দলে শিরোপা জিতল মেসির বড় ছেলে ধর্ষন থেকে বাঁচতে প্রতবিন্ধী যুবককে হত্যা দাবী নারীর শহীদ হাদী হত্যার বিচার চেয়ে আলোচিত পাগলা মসজিদের দানবক্সে চিঠি কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি প্রার্থীর ইয়াবা সেবনের ছবি ভাইরাল নিষিদ্ধ আ. লীগের অপশক্তির বিরুদ্ধে নাঙ্গলকোট উপজেলা ছাত্রদলের বিক্ষোভ তিন মেয়েসহ সেই মায়ের দাফন সম্পন্ন: মা-বোনদের হারিয়ে নিঃস্ব সিফাত তুচ্ছ ঘটনায় বোনের হাতে ভাই খুন ইয়াবা বড়িসহ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ যুবক নিহত অপমান সইতে না পেরে যুবদল নেতার লালসার শিকার সেই নারীর আত্মহত্যা: লাশ উদ্ধার বিদ্যুৎ না থাকায় বাইরে বসেছিলেন, ডাকাতের হামলায় আহত এসিল্যান্ড কুমিল্লায় কাভার্ডভ্যানের গোপন বক্স থেকে ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক-৫ সড়কে ডাকাতদের হামলা: প্রানে রক্ষা পেলেন লাকসাম থানার ওসিসহ একদল পুলিশ ভারতে বিজেপি নেতাসহ তিনজনকে জ্যান্ত পুড়িয়ে হত্যা যুদ্ধবিধ্বস্ত ইরাকের রূপকথার নায়ক আয়মেন হুসেইন সেই ছাত্রশিবির নেতা ডিবি হেফাজতে নাঙ্গলকোটে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ সমাবেশ নাঙ্গলকোটের ঢালুয়ায় মাদক বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত জাল সনদে চাকুরী: শতকোটি টাকার মালিক সাবরেজিস্টার

রাজধানীতে স্কুলছাত্রী খুন: গ্রেপ্তার মিলনের দায় স্বীকার

    • প্রকাশের সময় : Jan 16, 2026 ইং
রাজধানীতে স্কুলছাত্রী খুন: গ্রেপ্তার মিলনের দায় স্বীকার ছবির ক্যাপশন: নিহত ফাতেমা আক্তার লিলি ও গ্রেফতার সন্দেহভাজন হোটেল কর্মী মিলন
রাজধানীর বনশ্রীতে দশম শ্রেণি পড়ুয়া তরুণী ফাতেমা আক্তার লিলিকে গলাকেটে হত্যার কথা স্বীকার করেছেন গ্রেফতার সন্দেহভাজন হোটেল কর্মী মিলন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের স্বীকারোক্তি দেয়ার পাশাপাশি ওই তরুণীকে প্রেম প্রস্তাব দেয়ার কথাও জানিয়েছেন তিনি।

মিলনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে র‍্যাব-৩ জানায়, গ্রেফতার মিলন মল্লিকের সঙ্গে নিহত স্কুলছাত্রী লিলির সু-সম্পর্ক ছিল। তবে এই সম্পর্কের সুবাদে সে বিভিন্ন সময় আকার-ইঙ্গিতে লিলির কাছে প্রেমের বহিঃপ্রকাশ করতো এবং লিলির পরিবার বাসা থেকে গ্রামের বাড়িতে গেলে মিলন লিলিকে নিয়ে পালিয়ে যাবে বলে তাকে জানায়।

পরবর্তীতে সেই পরিকল্পনা অনুযায়ী গত শনিবার (১০ জানুয়ারি) দুপুর ২টা ২৫ মিনিটের দিকে বাসায় একা পেয়ে মিলন লিলিকে তার সঙ্গে পালিয়ে যেতে প্রস্তাব দেয়। কিন্তু সেই প্রস্তাবে রাজি না হয়ে লিলি তাকে জানায়, রেস্তোরাঁ মালিকের মেয়ে হয়ে সে কর্মচারীর সঙ্গে যাবে না। সেই সঙ্গে লিলি মিলনকে ‘বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াতে’ নিষেধ করে।

একপর্যায়ে নিজের এমন অনৈতিক প্রস্তাবে সহযোগিতা না করার কারণে মিলন এই হত্যাকাণ্ড ঘটায়। তবে অধিকতর জিজ্ঞাসাবাদ ও বিস্তর তদন্তে নৃশংস এ হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য বেরিয়ে আসবে বলেও জানিয়েছে র‍্যাব।

এর আগে সোমবার (১২ জানুয়ারি) সকালে র‍্যাব সদর দফতর থেকে এক ক্ষুদেবার্তায় মিলনকে গ্রেফতারের বিষয়টি জানায় র‍্যাব। বাগেরহাট সদর থানা এলাকায় তাকে গ্রেফতার করা হয়।

গত শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর দক্ষিণ বনশ্রীর ভাড়া বাসায় দশম শ্রেণি পড়ুয়া ফাতেমা আক্তার লিলিকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যার ঘটনা ঘটে। ওইদিন দুপুর ২টা থেকে বিকেল ৪টার মধ্যে চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ড ঘটে।

নিউজটি আপডেট করেছেন : সাঈদুল ইসলাম

কমেন্ট বক্স
×
শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
News Image

রাজধানীতে স্কুলছাত্রী খুন: গ্রেপ্তার মিলনের দায় স্বীকার

বিস্তারিত কমেন্টে...