ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাঙ্গলকোটে ছয়শত ইয়াবা বড়িসহ যুবক আটক ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৪ দলে শিরোপা জিতল মেসির বড় ছেলে ধর্ষন থেকে বাঁচতে প্রতবিন্ধী যুবককে হত্যা দাবী নারীর শহীদ হাদী হত্যার বিচার চেয়ে আলোচিত পাগলা মসজিদের দানবক্সে চিঠি কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি প্রার্থীর ইয়াবা সেবনের ছবি ভাইরাল নিষিদ্ধ আ. লীগের অপশক্তির বিরুদ্ধে নাঙ্গলকোট উপজেলা ছাত্রদলের বিক্ষোভ তিন মেয়েসহ সেই মায়ের দাফন সম্পন্ন: মা-বোনদের হারিয়ে নিঃস্ব সিফাত তুচ্ছ ঘটনায় বোনের হাতে ভাই খুন ইয়াবা বড়িসহ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ যুবক নিহত অপমান সইতে না পেরে যুবদল নেতার লালসার শিকার সেই নারীর আত্মহত্যা: লাশ উদ্ধার বিদ্যুৎ না থাকায় বাইরে বসেছিলেন, ডাকাতের হামলায় আহত এসিল্যান্ড কুমিল্লায় কাভার্ডভ্যানের গোপন বক্স থেকে ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক-৫ সড়কে ডাকাতদের হামলা: প্রানে রক্ষা পেলেন লাকসাম থানার ওসিসহ একদল পুলিশ ভারতে বিজেপি নেতাসহ তিনজনকে জ্যান্ত পুড়িয়ে হত্যা যুদ্ধবিধ্বস্ত ইরাকের রূপকথার নায়ক আয়মেন হুসেইন সেই ছাত্রশিবির নেতা ডিবি হেফাজতে নাঙ্গলকোটে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ সমাবেশ নাঙ্গলকোটের ঢালুয়ায় মাদক বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত জাল সনদে চাকুরী: শতকোটি টাকার মালিক সাবরেজিস্টার

নাঙ্গলকোটে মহানগর এক্সপ্রেস ট্রেনের একটি কোচ লাইনচ্যুত, ৩ ঘন্টা ধরে দুর্ভোগে যাত্রী

    • প্রকাশের সময় : Feb 16, 2026 ইং
নাঙ্গলকোটে মহানগর এক্সপ্রেস ট্রেনের একটি কোচ লাইনচ্যুত, ৩ ঘন্টা ধরে দুর্ভোগে যাত্রী ছবির ক্যাপশন: লাইনচ্যুত ট্রেন
তোফায়েল হোসেন মজুমদারঃ চট্রগ্রাম থেকে ঢাকাগামী ৭২১ মহানগর প্রভাতি এক্সপ্রেস ট্রেনের একটি কোচ লাইচ্যুত হয়েছে। সোমবার দুপুর ৩টা ১৫মিনিটের দিকে ঢাকা-চট্রগ্রাম রেলপথের নাঙ্গলকোট রেলস্টেশনের আউটার সিগনালের মাঝিপাড়া এলাকায় এঘটনা ঘটে। এসময় বিকট আওয়াজে ট্রেনের এসি চেয়ার কোচের বগি নং ছ-১৩১৮টি রেল পথ থেকে ছিটকে পড়ে ট্রেনটি থেমে পড়ে। 

ফলে ট্রেনটি বড় দূর্ঘটনা থেকে রক্ষা পায়। এতে কেউ হতাহত হয়নি। বিকেল সাড়ে ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রেনটি উদ্ধারে রেলওয়ের কর্তৃপক্ষের কেউ ঘটনাস্থলে আসেনি। ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় ট্রেনের কয়েক‘শ যাত্রীদের তাদের বিভিন্ন গন্তব্যে যাওয়া নিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে।



স্থানীয় মাঝিপাড়া গ্রামের বজলুর রহমান বলেন, চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর প্রভাতি এক্সপ্রেস ট্রেনটি হাসানপুর রেলস্টেশন অতিক্রম করে নাঙ্গলকোটের মাঝিপাড়া নামকস্থানে পৌঁছলে একটি বিকট আওয়াজের সাথে-সাথে ট্রেনের এসি চেয়ার কোচের কোচ নং-ছ-১৩১৮ লাইনচ্যুত হয়। এক পর্যায়ে যাত্রীদের আত্মচিৎকারে ট্রেনের চালক ট্রেনটি থামিয়ে দেন।

চট্রগ্রাম থেকে কসবাগামী যাত্রী এনামুল বলেন, ট্রেনটি হাসানপুর রেলস্টেশন ছেড়ে আসার পর মাঝিপাড়া নামকস্থানে আসলে বিকট আওয়াজে ট্রেনের মাঝখানের একটি বগি লাইনচ্যুত হয়। ট্রেনটির দূর্ঘটনা কবলিত হওয়ার দীর্ঘ দুই ঘন্টা পরও ট্রেনটি উদ্ধার ও যাত্রীদের গন্তব্যস্থালে পৌঁছানো নিয়ে রেলওয়ে কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ করেনি। তিনি আরো জানান, এপর্যন্ত রেলওয়ের কর্তৃপক্ষের লোকজন, রেলওয়ের পুলিশসহ প্রশাসনের কোন লোক ঘটনাস্থলে আসেনি। তাকে কসবায় যাওয়া নিয়ে দুঃচিন্তায় থাকতে হচ্ছে।

নাঙ্গলকোট রেলস্টেশনের সহকারি স্টেশন মাস্টার জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে ট্রেনটি ট্রেনের কোচ এবং লাইন মেরামতে করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

নিউজটি আপডেট করেছেন : সাঈদুল ইসলাম

কমেন্ট বক্স
শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

ad300
×
সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
News Image

নাঙ্গলকোটে মহানগর এক্সপ্রেস ট্রেনের একটি কোচ লাইনচ্যুত, ৩ ঘন্টা ধরে দুর্ভোগে যাত্রী

বিস্তারিত কমেন্টে...