ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন বঙ্গভবনের দরবার হলে শপথের অপেক্ষায় নতুন মন্ত্রীরা নতুন মন্ত্রী হচ্ছেন মঈন খান, পার্থ, সাচিং প্রু ও শামীম কায়সার; আজই শপথ জবি বাংলা বিভাগের অ‍্যালামনাই অ‍্যাসোসিয়েশন গঠিত : আহ্বায়ক শামসুদ্দিন দিদার ও সদস্য সচিব মিজানুর নাঙ্গলকোটে ছয়শত ইয়াবা বড়িসহ যুবক আটক ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৪ দলে শিরোপা জিতল মেসির বড় ছেলে ধর্ষন থেকে বাঁচতে প্রতবিন্ধী যুবককে হত্যা দাবী নারীর শহীদ হাদী হত্যার বিচার চেয়ে আলোচিত পাগলা মসজিদের দানবক্সে চিঠি কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি প্রার্থীর ইয়াবা সেবনের ছবি ভাইরাল নিষিদ্ধ আ. লীগের অপশক্তির বিরুদ্ধে নাঙ্গলকোট উপজেলা ছাত্রদলের বিক্ষোভ তিন মেয়েসহ সেই মায়ের দাফন সম্পন্ন: মা-বোনদের হারিয়ে নিঃস্ব সিফাত তুচ্ছ ঘটনায় বোনের হাতে ভাই খুন ইয়াবা বড়িসহ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ যুবক নিহত অপমান সইতে না পেরে যুবদল নেতার লালসার শিকার সেই নারীর আত্মহত্যা: লাশ উদ্ধার বিদ্যুৎ না থাকায় বাইরে বসেছিলেন, ডাকাতের হামলায় আহত এসিল্যান্ড কুমিল্লায় কাভার্ডভ্যানের গোপন বক্স থেকে ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক-৫ সড়কে ডাকাতদের হামলা: প্রানে রক্ষা পেলেন লাকসাম থানার ওসিসহ একদল পুলিশ ভারতে বিজেপি নেতাসহ তিনজনকে জ্যান্ত পুড়িয়ে হত্যা যুদ্ধবিধ্বস্ত ইরাকের রূপকথার নায়ক আয়মেন হুসেইন

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর

    • প্রকাশের সময় : Feb 7, 2026 ইং
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর ছবির ক্যাপশন: গণঅধিকার পরিষদ

ডেস্ক রিপোর্ট: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এর মধ্যে আকস্মিকভাবে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী আসনে লড়ছিলেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপির প্রার্থী নাসির উদ্দিন আহমদকে সমর্থন জানিয়ে এই সিদ্ধান্ত নেন।

সংবাদ সম্মেলনে আব্দুন নুর জানান, দলীয় প্রধান নুরুল হক নুরের নেওয়া সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষের প্রার্থীকে পূর্ণ সমর্থন দিচ্ছেন। সংবাদ সম্মেলনে বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ মিঠুসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত আব্দুন নুর তাঁর কর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়েছিলেন। সংবাদ সম্মেলনে তিনি ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মানুষ পরিবর্তনের যে ডাক দিয়েছে, সেই লক্ষ্য অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।

তবে প্রার্থীতা প্রত্যাহারের পেছনে জীবনের নিরাপত্তার বিষয়টিও সামনে এনেছেন আব্দুন নুর। তিনি অভিযোগ করেন, ২০১৮ সালের নির্বাচনের সময় কেন্দ্র দখলকারী এক প্রভাবশালী ব্যক্তি ও তাঁর সহযোগীরা তাঁকে প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছে। এমনকি তাঁর বসতবাড়ির কেন্দ্র ছিনিয়ে নেওয়ার প্রকাশ্য হুমকিও দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

আব্দুন নুর আশঙ্কা প্রকাশ করেছেন যে তিনি লক্ষ্যভেদী হত্যাকাণ্ড বা টার্গেট কিলিংয়ের শিকার হতে পারেন। তবে জীবনের পরোয়া না করে মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে রাজপথে আজীবন থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন এই তরুণ নেতা।


নিউজটি আপডেট করেছেন : সাঈদুল ইসলাম

কমেন্ট বক্স
নাঙ্গলকোটে ছয়শত ইয়াবা বড়িসহ যুবক আটক

নাঙ্গলকোটে ছয়শত ইয়াবা বড়িসহ যুবক আটক

ad300
×
শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
News Image

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর

বিস্তারিত কমেন্টে...