ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাঙ্গলকোটে ছয়শত ইয়াবা বড়িসহ যুবক আটক ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৪ দলে শিরোপা জিতল মেসির বড় ছেলে ধর্ষন থেকে বাঁচতে প্রতবিন্ধী যুবককে হত্যা দাবী নারীর শহীদ হাদী হত্যার বিচার চেয়ে আলোচিত পাগলা মসজিদের দানবক্সে চিঠি কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি প্রার্থীর ইয়াবা সেবনের ছবি ভাইরাল নিষিদ্ধ আ. লীগের অপশক্তির বিরুদ্ধে নাঙ্গলকোট উপজেলা ছাত্রদলের বিক্ষোভ তিন মেয়েসহ সেই মায়ের দাফন সম্পন্ন: মা-বোনদের হারিয়ে নিঃস্ব সিফাত তুচ্ছ ঘটনায় বোনের হাতে ভাই খুন ইয়াবা বড়িসহ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ যুবক নিহত অপমান সইতে না পেরে যুবদল নেতার লালসার শিকার সেই নারীর আত্মহত্যা: লাশ উদ্ধার বিদ্যুৎ না থাকায় বাইরে বসেছিলেন, ডাকাতের হামলায় আহত এসিল্যান্ড কুমিল্লায় কাভার্ডভ্যানের গোপন বক্স থেকে ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক-৫ সড়কে ডাকাতদের হামলা: প্রানে রক্ষা পেলেন লাকসাম থানার ওসিসহ একদল পুলিশ ভারতে বিজেপি নেতাসহ তিনজনকে জ্যান্ত পুড়িয়ে হত্যা যুদ্ধবিধ্বস্ত ইরাকের রূপকথার নায়ক আয়মেন হুসেইন সেই ছাত্রশিবির নেতা ডিবি হেফাজতে নাঙ্গলকোটে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ সমাবেশ নাঙ্গলকোটের ঢালুয়ায় মাদক বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত জাল সনদে চাকুরী: শতকোটি টাকার মালিক সাবরেজিস্টার

মুরাদনগরে জামায়াতের নির্বাচন গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

    • প্রকাশের সময় : Jan 15, 2026 ইং
মুরাদনগরে জামায়াতের নির্বাচন গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

মুরাদনগরে গ্রামে গ্রামের বাড়ী বাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) কুমিল্লার মুরাদনগর উপজেলা ১০ নং যাত্রাপুর ইউনিয়ন জামায়াতের নেতাকর্মীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গ্রামের প্রত্যেক বাড়ী বাড়ীতে গিয়ে নির্বাচনী গণসংযোগ করেন। এসময় বাড়ীতে লোকজনদের কাছে দাঁড়িপাল্লা মার্কায় ভোট চান নেতাকর্মীরা। যাত্রাপুর ইউনিয়ন যাত্রাপুর, রগুরামপুর, রগুরামপুর কান্দা,শিংহারিয়া, মোচাগড়া, ছিলিমপুর, ভবানীপুর, শোলাপুকুরিয়া গ্রামে নির্বাচনী গণসংযোগ যোগ দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুমিল্লা-৩, মুরাদনগর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইউসুফ হাকিম সোহেল,বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের মুরাদনগর উপজেলা শাখা সভাপতি আবু বকর খান,যাত্রাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী সভাপতি আব্দুল মোমেন, ইউনিয়ন নির্বাচন পরিচালক আবু ইউসুফ খান, যাত্রাপুর তানযীমুল মিল্লাত দাখিল মাদ্রসার শিক্ষক, রুকন কাজী শাহাবুদ্দিন, শ্রমিক কল্যান ফেডারেশন যাত্রাপুর ইউনিয়ন সভাপতি তৈয়বুর রহমান, কোম্পানীগঞ্জ ডিগ্রি কলেজ শাখা ইসলামী ছাত্রশিবির সেক্রেটারি ইব্রাহীম ও দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজ শাখা ইসলামী ছাত্রশিবির সেক্রেটারি ইমন খানসহ তিন শতাধিক নেতাকর্মী ওই সব গ্রামের প্রত্যেকটি বাড়ী বাড়ীতে গিয়ে নির্বাচনী গণসংযোগ করে দাঁড়িপাল্লা মার্কায় ভোট চান। ওই ইউনিয়নে যাত্রাপুর বাজার, মোচাগড়া বাজার ও রগুরামপুর গ্রামের দোকানে সামনে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। ইউসুফ হাকিম সোহেল বক্তব্যে বলেন,দুর্নীতি, স্বজনপ্রীতি, হয়রানি ও চাঁদাবাজমুক্ত ন্যায় ও ইনসাফভিত্তিক বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান। গত ৫৩ বছরও আপনাদের এলাকায় কোন ধরনের উন্নয়ন হয়নি। আপনারা একটা বারের জন্য হলেও দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলকে জনগণের সেবা করার সুযোগ দেন।


নিউজটি আপডেট করেছেন : সাঈদুল ইসলাম

কমেন্ট বক্স
×
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
News Image

মুরাদনগরে জামায়াতের নির্বাচন গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে...