ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন বঙ্গভবনের দরবার হলে শপথের অপেক্ষায় নতুন মন্ত্রীরা নতুন মন্ত্রী হচ্ছেন মঈন খান, পার্থ, সাচিং প্রু ও শামীম কায়সার; আজই শপথ জবি বাংলা বিভাগের অ‍্যালামনাই অ‍্যাসোসিয়েশন গঠিত : আহ্বায়ক শামসুদ্দিন দিদার ও সদস্য সচিব মিজানুর নাঙ্গলকোটে ছয়শত ইয়াবা বড়িসহ যুবক আটক ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৪ দলে শিরোপা জিতল মেসির বড় ছেলে ধর্ষন থেকে বাঁচতে প্রতবিন্ধী যুবককে হত্যা দাবী নারীর শহীদ হাদী হত্যার বিচার চেয়ে আলোচিত পাগলা মসজিদের দানবক্সে চিঠি কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি প্রার্থীর ইয়াবা সেবনের ছবি ভাইরাল নিষিদ্ধ আ. লীগের অপশক্তির বিরুদ্ধে নাঙ্গলকোট উপজেলা ছাত্রদলের বিক্ষোভ তিন মেয়েসহ সেই মায়ের দাফন সম্পন্ন: মা-বোনদের হারিয়ে নিঃস্ব সিফাত তুচ্ছ ঘটনায় বোনের হাতে ভাই খুন ইয়াবা বড়িসহ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ যুবক নিহত অপমান সইতে না পেরে যুবদল নেতার লালসার শিকার সেই নারীর আত্মহত্যা: লাশ উদ্ধার বিদ্যুৎ না থাকায় বাইরে বসেছিলেন, ডাকাতের হামলায় আহত এসিল্যান্ড কুমিল্লায় কাভার্ডভ্যানের গোপন বক্স থেকে ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক-৫ সড়কে ডাকাতদের হামলা: প্রানে রক্ষা পেলেন লাকসাম থানার ওসিসহ একদল পুলিশ ভারতে বিজেপি নেতাসহ তিনজনকে জ্যান্ত পুড়িয়ে হত্যা যুদ্ধবিধ্বস্ত ইরাকের রূপকথার নায়ক আয়মেন হুসেইন

ছাত্রলীগ সভাপতি সাদ্দামের স্ত্রী-সন্তানের লাশ উদ্ধার

    • প্রকাশের সময় : Jan 23, 2026 ইং
ছাত্রলীগ সভাপতি সাদ্দামের স্ত্রী-সন্তানের লাশ উদ্ধার ছবির ক্যাপশন: স্বজনদের আহাজারি
বাগেরহাটে কারাবন্দি এক ছাত্রলীগ নেতার স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের সাবেকডাঙা গ্রাম থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন- ২২ বছর বয়সী কানিজ সুবর্ণা স্বর্ণালী এবং তাদের ৯ মাস বয়সী সন্তান নাজিম হোসেন। সুবর্ণার স্বামী নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সদর উপজেলা শাখার সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। তিনি ২০২৪ সালের ৫ অগাস্টের সময়কার একটি মামলায় গ্রেপ্তার হয়ে জেলা কারাগারে আছেন।

পুলিশ জানায়, তারা সুবর্ণা স্বর্ণালীকে ঘরের ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলে থাকা অবস্থায় এবং ছেলেকে মেঝে থেকে উদ্ধার করেছেন।

কানিজ সুবর্ণা স্বর্ণালীর ভাই শুভ বলেছেন, “ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গোপালগঞ্জ থেকে জুয়েল হাসান সাদ্দাম গ্রেপ্তার হন। আমার বোনের সঙ্গে তার শ্বশুরবাড়ির লোকজনের সম্পর্ক ভালো ছিল। স্বর্ণালী তার স্বামীকে খুব ভালোবাসতেন এবং তাকে জামিনে মুক্ত করার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন। জামিন না হওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।”

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান বলেছেন, “সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে এক নারী ও তার শিশু সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

নিউজটি আপডেট করেছেন : সাঈদুল ইসলাম

কমেন্ট বক্স
×
শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
News Image

ছাত্রলীগ সভাপতি সাদ্দামের স্ত্রী-সন্তানের লাশ উদ্ধার

বিস্তারিত কমেন্টে...