ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাঙ্গলকোটে ছয়শত ইয়াবা বড়িসহ যুবক আটক ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৪ দলে শিরোপা জিতল মেসির বড় ছেলে ধর্ষন থেকে বাঁচতে প্রতবিন্ধী যুবককে হত্যা দাবী নারীর শহীদ হাদী হত্যার বিচার চেয়ে আলোচিত পাগলা মসজিদের দানবক্সে চিঠি কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি প্রার্থীর ইয়াবা সেবনের ছবি ভাইরাল নিষিদ্ধ আ. লীগের অপশক্তির বিরুদ্ধে নাঙ্গলকোট উপজেলা ছাত্রদলের বিক্ষোভ তিন মেয়েসহ সেই মায়ের দাফন সম্পন্ন: মা-বোনদের হারিয়ে নিঃস্ব সিফাত তুচ্ছ ঘটনায় বোনের হাতে ভাই খুন ইয়াবা বড়িসহ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ যুবক নিহত অপমান সইতে না পেরে যুবদল নেতার লালসার শিকার সেই নারীর আত্মহত্যা: লাশ উদ্ধার বিদ্যুৎ না থাকায় বাইরে বসেছিলেন, ডাকাতের হামলায় আহত এসিল্যান্ড কুমিল্লায় কাভার্ডভ্যানের গোপন বক্স থেকে ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক-৫ সড়কে ডাকাতদের হামলা: প্রানে রক্ষা পেলেন লাকসাম থানার ওসিসহ একদল পুলিশ ভারতে বিজেপি নেতাসহ তিনজনকে জ্যান্ত পুড়িয়ে হত্যা যুদ্ধবিধ্বস্ত ইরাকের রূপকথার নায়ক আয়মেন হুসেইন সেই ছাত্রশিবির নেতা ডিবি হেফাজতে নাঙ্গলকোটে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ সমাবেশ নাঙ্গলকোটের ঢালুয়ায় মাদক বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত জাল সনদে চাকুরী: শতকোটি টাকার মালিক সাবরেজিস্টার

বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত কুমিল্লার তাসলিমা

    • প্রকাশের সময় : Feb 3, 2026 ইং
বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত কুমিল্লার তাসলিমা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
দুরারোগ্য ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার হতদরিদ্র তসলিমা বেগম (৩৫)। তাসলিমা কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাঁড়িয়া হোসেনপুর গ্রামের জহিরুল ইসলামের স্ত্রী।
তিনি কুমিল্লা মেডিকেল কলেজ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বর্তমানে  জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের ভাষ্যমতে, দূরারোগ্য ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত তিনি। চিকিৎসকদের পরামর্শ, নিয়মিত কেমোথেরাপি ও রেডিওথেরাপিসহ ধারাবাহিক চিকিৎসা গ্রহণ করলে সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ। বর্তমানে এই ব্যয়বহুল চিকিৎসার খরচ জোগানো তাসলিমার পরিবারের পক্ষে মোটেও  সম্ভব নয়। এমতাবস্থায় দেশের বিত্তবান ও মানবিক মানুষের আর্থিক সহযোগিতা কামনা করেছেন তার স্বামী জহিরুল ইসলাম।

জহিরুল বলেন, চিকিৎসার জন্য মেডিকলে মেডিকলে ঘুরতে ঘুরতে আমার চাকুরি চলে গেছে। বেকারাবস্থায় বর্তমানে আর্থিক সংকটের কারনে স্ত্রীর চিকিৎসা ব্যয় বহন করতে পারছি না। তবে, চিকিৎসা না করলে তাকে বাঁচাতেও পারবো না। তাই দেশবাসীর কাছে চিকিৎসার জন্য হাত বাড়াচ্ছি। আপনাদের সামান্য সহযোগিতাই আমার স্ত্রীর জীবন বাঁচাতে পারে।

এর আগে আত্মীয়স্বজন ও গ্রামবাসীর সহযোগিতায় তাসলিমার চিকিৎসা চালানো হলেও এখন অর্থের অভাবে তা সম্ভব হচ্ছে না। ইতোমধ্যে তার চিকিৎসায় প্রায় পাঁচ লাখ টাকা ব্যয় হয়েছে। অথচ পুরোপুরি সুস্থ করতে এখনো  প্রায় ৪ লাখ টাকার প্রয়োজন, যা এই অসহায় পরিবারের পক্ষে জোগাড় করা কোনো ভাবেই সম্ভব নয়।

ব্যয়বহুল চিকিৎসার চাপ সামলাতে গিয়ে পরিবারটি মানবেতর জীবনযাপন করছে। নিত্যদিনের সংসার চালাতেই যেখানে হিমশিম খেতে হচ্ছে,সেখানে ক্যান্সার রোগীর চিকিৎসা চালানো তাদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। এমতাবস্থায় বিত্তবানসহ সর্বস্তরের মানুষের কাছে তাসলিমার চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার বিনীত অনুরোধ জানিয়েছেন। মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপনে চিকিৎসা ব্যয়ে আপনিও অংশীদার হতে পারেন।

আর্থিক সহযোগিতা পাঠানোর ঠিকানা:
জহিরুল ইসলাম, মোবাইল নম্বর: ০১৭৮৪১৮৬৮৬৮ (পার্সোঃ) বিকাশ ও নগদ, সঞ্চয়ী হিসাব নম্বর ৭০১৭০৫০৮০২৮১৮, ডাচ-বাংলা ব্যাংক, নারায়ণগঞ্জ বিসিক শাখা, নারায়ণগঞ্জ।

নিউজটি আপডেট করেছেন : সাঈদুল ইসলাম

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৩০০ আসনে জামায়াতের ২১৫: দশ দলীয় জোটের নির্বাচনী ঐক্য

৩০০ আসনে জামায়াতের ২১৫: দশ দলীয় জোটের নির্বাচনী ঐক্য

ad300
×
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
News Image

বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত কুমিল্লার তাসলিমা

বিস্তারিত কমেন্টে...